৮/১৯. অধ্যায়ঃ
সূরা আল-ফালাক ও সূরা আন-নাস সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৪৬২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৬২
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ، مَوْلَى مُعَاوِيَةَ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ كُنْتُ أَقُودُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَاقَتَهُ فِي السَّفَرِ فَقَالَ لِي " يَا عُقْبَةُ أَلاَ أُعَلِّمُكَ خَيْرَ سُورَتَيْنِ قُرِئَتَا " . فَعَلَّمَنِي { قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ } وَ { قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ } قَالَ فَلَمْ يَرَنِي سُرِرْتُ بِهِمَا جِدًّا فَلَمَّا نَزَلَ لِصَلاَةِ الصُّبْحِ صَلَّى بِهِمَا صَلاَةَ الصُّبْحِ لِلنَّاسِ فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الصَّلاَةِ الْتَفَتَ إِلَىَّ فَقَالَ " يَا عُقْبَةُ كَيْفَ رَأَيْتَ " .
‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি সফরকালে রাসূলুল্লাহ (ﷺ)-এর উষ্ট্রীর লাগাম টেনে নিয়ে যেতাম। একদা তিনি আমাকে বললেন: হে উকবা! আমি কি তোমাকে পঠিতব্য দুইটি সূরা শিক্ষা দিব না? অতঃপর তিনি আমাকে সূরা কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস শিখালেন। এতে তিনি আমাকে তেমন খুশি হতে দেখেননি। অতঃপর তিনি সালাতের জন্য অবতরণ করে লোকদেরকে নিয়ে ফজর সালাতে এ দুইটি সূরা পাঠ করলেন। সালাত শেষে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লক্ষ্য করে বললেন: কেমন দেখলে, হে উকবা!
