৮/১৯. অধ্যায়ঃ
সূরা আল-ফালাক ও সূরা আন-নাস সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৪৬৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৬৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ بَيْنَا أَنَا أَسِيرُ، مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الْجُحْفَةِ وَالأَبْوَاءِ إِذْ غَشِيَتْنَا رِيحٌ وَظُلْمَةٌ شَدِيدَةٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ بِـ { أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ } وَ { أَعُوذُ بِرَبِّ النَّاسِ } وَيَقُولُ " يَا عُقْبَةُ تَعَوَّذْ بِهِمَا فَمَا تَعَوَّذَ مُتَعَوِّذٌ بِمِثْلِهِمَا " . قَالَ وَسَمِعْتُهُ يَؤُمُّنَا بِهِمَا فِي الصَّلاَةِ .
‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আল-জুহফা ও আল-আবওয়ার মধ্যবর্তী এলাকায় সফরকালে আমরা হঠাৎ প্রবল বাতাস ও ঘোর অন্ধকারের কবলে পড়ি। তখন রাসূলুল্লাহ (ﷺ) ‘কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস’ সূরা দুইটি পাঠ করে আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং বললেনঃ হে উকবাহ! এ সূরা দুইটি দ্বারা পানাহ চাও। কেননা পানাহ চাওয়ার জন্য এরূপ সূরা নেই। বর্ণনাকারী বলেন, আমি নবী (ﷺ)-কে এ দুইটি সূরা দ্বারা সালাতের ইমামতি করতেও শুনেছি।
