৮/২২. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৪৭৫ - সাত হরফে কুরআন
কুরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে
সাত হরফে কুরআন নাযিল: ভিন্ন কিরাআত বুঝার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ১৪৭৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৪৭৫
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ أَقْرَأَنِيهَا فَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ ﷺ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا.فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ «اقْرَأْ». فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «هَكَذَا أُنْزِلَتْ». ثُمَّ قَالَ لِي «اقْرَأْ». فَقَرَأْتُ فَقَالَ «هَكَذَا أُنْزِلَتْ». ثُمَّ قَالَ " إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ».
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি হিশাম ইবনু হাকীম ইবনু হিযামকে সূরা আল-ফুরক্বান আমার পড়ার নিয়মের ব্যতিক্রম পড়তে শুনেছি। অথচ রাসূলুল্লাহ (ﷺ) নিজে আমাকে তা পড়িয়েছেন। আমি তার উপর ঝাপিয়ে পড়তে চাইলাম। কিন্তু আমি তাকে পড়া শেষ করতে সুযোগ দিলাম। তার সালাত শেষ হলে আমি আমার চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে তাকে টেনে রাসূলুল্লাহর (ﷺ) কাছে নিয়ে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমি তাকে সূরা আল-ফুরক্বান পড়তে শুনেছি আপনি আমাকে যেভাবে পড়িয়েছেন তার বিপরীতভাবে।রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ আচ্ছা পাঠ করো তো! তখন সে ঐরূপে পড়লো যেভাবে আমি তাকে পড়তে শুনেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তা এভাবেই অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি আমাকে বললেনঃ আচ্ছা তুমি পড়ো তো। তখন আমিও পাঠ করলাম। তিনি বললেনঃ এভাবেই অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি বললেনঃ এ কোরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে। সুতরাং যেভাবে পড়তে সহজ হয় পড়ো।
সুনানে আবূ দাউদ হাদিস ১৪৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর (রাঃ) হিশাম ইবন হাকিম (রাঃ)-কে সূরা আল-ফুরকান নিজের শেখা পাঠের চেয়ে ভিন্নভাবে পড়তে শুনেন। তিনি তাকে পড়া শেষ করতে দেন, তারপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে নিয়ে যান। নবী (صلى الله عليه وسلم) হিশামকে পড়তে বলেন এবং বলেন, এভাবেই অবতীর্ণ হয়েছে। এরপর উমর (রাঃ)-কেও পড়তে বলেন এবং তাঁর পাঠ সম্পর্কেও একই কথা বলেন। তারপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, এই কুরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে; সুতরাং যেভাবে সহজ হয় পড়ো। এখানে কুরআনের সাত হরফ, ভিন্ন কিরাআত এবং নবী (صلى الله عليه وسلم)-এর সামনে যাচাই করার শিক্ষা এসেছে। মতভেদ হলে আবেগ নয়, নিশ্চিত জ্ঞান দরকার—এটিও হাদিসের ঘটনার মধ্যে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআনের কিছু পাঠভিন্নতা নবী (صلى الله عليه وسلم)-এর অনুমোদিত ছিল।
- ভিন্ন পাঠ শুনলে তা যাচাই করা উচিত, তাড়াহুড়া নয়।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উভয়ের পাঠ শুনে সঠিকতা পরিষ্কার করেছেন।
- সাত হরফে কুরআন নাযিলের বিষয়টি এই হাদিসে সরাসরি এসেছে।
