৮/২৩. অধ্যায়ঃ
দোয়া সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৪৯৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৯৮
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، - رضى الله عنه - قَالَ اسْتَأْذَنْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْعُمْرَةِ فَأَذِنَ لِي وَقَالَ " لاَ تَنْسَنَا يَا أُخَىَّ مِنْ دُعَائِكَ " . فَقَالَ كَلِمَةً مَا يَسُرُّنِي أَنَّ لِي بِهَا الدُّنْيَا قَالَ شُعْبَةُ ثُمَّ لَقِيتُ عَاصِمًا بَعْدُ بِالْمَدِينَةِ فَحَدَّثَنِيهِ وَقَالَ " أَشْرِكْنَا يَا أُخَىَّ فِي دُعَائِكَ " .
‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি উমরাহ করতে যাবার জন্য নবী (ﷺ) এর অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দিয়ে বললেনঃ হে আমার ছোট ভাই! তোমার দোয়ায় আমাদেরকে যেন ভুলো না। পরবর্তীতে উমর (রাঃ) বলেন, তাঁর এ একটি শব্দ আমাকে এতোটা আনন্দ দিয়েছে যে, এর বিনিময়ে সমগ্র দুনিয়ার সম্পদও আমাকে এতোটা আনন্দিত করতে পারতো না। শু’আবাহ (রহঃ) বলেন, পরবর্তীতে আমি মদিনায় আসিমের সাথে দেখা করলে তিনি আমাকে এ হাদিসটি বর্ণনা করেন। তবে তিনি ‘আমাদেরকে ভুলো না’ এর স্থলে ‘আমাদেরকেও শরীক করো’ বলেছেন।
[১৪৯৮] বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (৫/২৫১), ইবনু সা’দ ‘ত্বাবাক্বাত (৩/১৯৫) ‘আসিম ইবনু ‘উবাইদুল্লাহ হতে। এর সানাদ দুর্বল। সানাদের ‘আসিম ইবনু ‘উবাইদুল্লাহ সম্পর্কে হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন: দুর্বল।
