৮/২৩. অধ্যায়ঃ

দোয়া সম্পর্কে

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৯৭

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سُرِقَتْ مِلْحَفَةٌ لَهَا فَجَعَلَتْ تَدْعُو عَلَى مَنْ سَرَقَهَا فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تُسَبِّخِي عَنْهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ لاَ تُسَبِّخِي أَىْ لاَ تُخَفِّفِي عَنْهُ ‏.

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা তার একখানা চাদর চুরি হয়ে যায়। তিনি চোরকে বদদোয়া করতে শুরু করলে নবী (ﷺ) বলেন, তুমি তার পাপকে হালকা করো না। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘লা তুসাববিখী’ এর অর্থ হচ্ছে, হালকা করো না।

[১৪৯৭] ইবনু আবূ শায়বাহ ‘মুসান্নাফ’ (১০/৩৪৮), আলবানী একে উল্লেখ করেছেন যঈফ আল-জামি’ (৬২৩৩), এবং একে যঈফ বলেছেন সম্ভবত: এর দোষ হচ্ছে সানাদের হাবীব ইবনু আবূ সাবিত। হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন: তার ইরসাল ও তাদলীস অধিক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন