১/৫৯. অধ্যায়ঃ
মোজার উপর মাসেহ করা
সুনানে আবু দাউদ : ১৫৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৫৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الدِّرْهَمِيُّ، حَدَّثَنَا ابْنُ دَاوُدَ، عَنْ بُكَيْرِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، أَنَّ جَرِيرًا، بَالَ ثُمَّ تَوَضَّأَ فَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَقَالَ مَا يَمْنَعُنِي أَنْ أَمْسَحَ وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ قَالُوا إِنَّمَا كَانَ ذَلِكَ قَبْلَ نُزُولِ الْمَائِدَةِ . قَالَ مَا أَسْلَمْتُ إِلاَّ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ .
আবূ যুর‘আহ ইবনু জারীর (রাঃ) হতে বর্ণিতঃ
একদা জারীর (রাঃ) পেশাব করলেন। অতঃপর ওজু করার সময় তিনি মোজার উপর মাসাহ করেন এবং বললেন, কিসে আমাকে মোজার উপর মাসাহ করা থেকে বিরত রাখবে? অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মাসাহ করতে দেখেছি। লোকেরা বলল, এটা তো সূরা মায়িদা অবতীর্ণ হওয়ার পূর্বেকার ঘটনা। জারীর (রাঃ) বললেন, আমি সূরা মায়িদা অবতীর্ণ হওয়ার পরই ইসলাম গ্রহণ করেছি।
