৮/৩২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৫৫৫ - সকাল-সন্ধ্যার দোয়া: দুশ্চিন্তা ও ঋণ থেকে আশ্রয়

আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা

সকাল-সন্ধ্যার দোয়া: দুশ্চিন্তা ও ঋণ থেকে আশ্রয়

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫৫৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْغُدَانِيُّ، أَخْبَرَنَا غَسَّانُ بْنُ عَوْفٍ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ ﷺ ذَاتَ يَوْمٍ الْمَسْجِدَ فَإِذَا هُوَ بِرَجُلٍ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو أُمَامَةَ فَقَالَ " يَا أَبَا أُمَامَةَ مَا لِي أَرَاكَ جَالِسًا فِي الْمَسْجِدِ فِي غَيْرِ وَقْتِ الصَّلاَةِ " .قَالَ هُمُومٌ لَزِمَتْنِي وَدُيُونٌ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " أَفَلاَ أُعَلِّمُكَ كَلاَمًا إِذَا أَنْتَ قُلْتَهُ أَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّكَ وَقَضَى عَنْكَ دَيْنَكَ " . قَالَ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " قُلْ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ " . قَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمِّي وَقَضَى عَنِّي دَيْنِي.

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশ করে সেখানে আবূ উমামাহ নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাঁকে বললেনঃ হে আবূ উমামাহ! কি ব্যাপার! আমি তোমাকে সালাতের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি? তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিবো না, তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা ও করে দিবেন? তিনি বললেন, আমি বললাম, হাঁ, হে আল্লাহর রাসূল!তিনি (ﷺ) বললেনঃ তুমি সকাল সন্ধ্যায় বলবেঃ “হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য হতে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল হতে”। আবূ উমামাহ (রাঃ) বলেন, আমি তাই করলাম। ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন।

১৫৫৫] আবূ দাউদ এটি একক ভাবে বর্ণনা করেছেন। যুবাইদী একে ‘আল-ইলতিহাফ’ (৫/১০০) এবং মুনযিরী ‘আত-তারগীব’ (হাঃ ২) গ্রন্থে উল্লেখ করেছেন আবূ সাঈদ খুদরী সূত্রে। এর সানাদ দুর্বল। সম্ভবত এর দোষ হচ্ছে সানাদের গাস্‌সান ইবনু ‘আওফ। হাফিয বলেনঃ তিনি হাদীসে শিথিল। [১৫৫৫]

সুনানে আবূ দাউদ হাদিস ১৫৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু উমামা (রাঃ)-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে সালাতের সময় ছাড়া মসজিদে বসে থাকতে দেখে কারণ জিজ্ঞেস করেন। তিনি বলেন, দুশ্চিন্তা ও ঋণের বোঝা তাঁকে ঘিরে ধরেছে। তখন নবী (صلى الله عليه وسلم) তাঁকে সকাল ও সন্ধ্যায় একটি দোয়া পড়তে শেখান। দোয়ায় দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা, অলসতা, ভীরুতা, কার্পণ্য, ঋণের বোঝা এবং মানুষের চাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। হাদিসে আবু উমামা (রাঃ) বলেন, তিনি তা আমল করেন; ফলে আল্লাহ তাঁর দুশ্চিন্তা দূর করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। তাই দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া হিসেবে এই হাদিসটি খুব পরিচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুশ্চিন্তা ও ঋণের সময় সকাল-সন্ধ্যায় দোয়া করা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
  • অলসতা, অক্ষমতা, ভীরুতা ও কার্পণ্য থেকেও আশ্রয় চাইতে হয়।
  • মানুষের চাপ ও ঋণের বোঝা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন