৯/৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৫৮৩ - স্বেচ্ছায় বেশি যাকাত দেওয়ার ফজিলত
মাঠে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত
স্বেচ্ছায় বেশি যাকাত দেওয়া ও আদায়কারীর সততা
সুনানে আবূ দাউদ : ১৫৮৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنْ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ بَعَثَنِي النَّبِيُّ ﷺ مُصَدِّقًا فَمَرَرْتُ بِرَجُلٍ فَلَمَّا جَمَعَ لِي مَالَهُ لَمْ أَجِدْ عَلَيْهِ فِيهِ إِلاَّ ابْنَةَ مَخَاضٍ فَقُلْتُ لَهُ أَدِّ ابْنَةَ مَخَاضٍ فَإِنَّهَا صَدَقَتُكَ.فَقَالَ ذَاكَ مَا لاَ لَبَنَ فِيهِ وَلاَ ظَهْرَ وَلَكِنْ هَذِهِ نَاقَةٌ فَتِيَّةٌ عَظِيمَةٌ سَمِينَةٌ فَخُذْهَا. فَقُلْتُ لَهُ مَا أَنَا بِآخِذٍ مَا لَمْ أُومَرْ بِهِ وَهَذَا رَسُولُ اللَّهِ ﷺ مِنْكَ قَرِيبٌ فَإِنْ أَحْبَبْتَ أَنْ تَأْتِيَهُ فَتَعْرِضَ عَلَيْهِ مَا عَرَضْتَ عَلَىَّ فَافْعَلْ فَإِنْ قَبِلَهُ مِنْكَ قَبِلْتُهُ وَإِنْ رَدَّهُ عَلَيْكَ رَدَدْتُهُ. قَالَ فَإِنِّي فَاعِلٌ فَخَرَجَ مَعِي وَخَرَجَ بِالنَّاقَةِ الَّتِي عَرَضَ عَلَىَّ حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ لَهُ يَا نَبِيَّ اللَّهِ أَتَانِي رَسُولُكَ لِيَأْخُذَ مِنِّي صَدَقَةَ مَالِي وَايْمُ اللَّهِ مَا قَامَ فِي مَالِي رَسُولُ اللَّهِ ﷺ وَلاَ رَسُولُهُ قَطُّ قَبْلَهُ فَجَمَعْتُ لَهُ مَالِي فَزَعَمَ أَنَّ مَا عَلَىَّ فِيهِ ابْنَةُ مَخَاضٍ وَذَلِكَ مَا لاَ لَبَنَ فِيهِ وَلاَ ظَهْرَ وَقَدْ عَرَضْتُ عَلَيْهِ نَاقَةً فَتِيَّةً عَظِيمَةً لِيَأْخُذَهَا فَأَبَى عَلَىَّ وَهَا هِيَ ذِهِ قَدْ جِئْتُكَ بِهَا يَا رَسُولَ اللَّهِ .خُذْهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ " ذَاكَ الَّذِي عَلَيْكَ فَإِنْ تَطَوَّعْتَ بِخَيْرٍ آجَرَكَ اللَّهُ فِيهِ وَقَبِلْنَاهُ مِنْكَ " . قَالَ فَهَا هِيَ ذِهِ يَا رَسُولَ اللَّهِ قَدْ جِئْتُكَ بِهَا فَخُذْهَا. قَالَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ بِقَبْضِهَا وَدَعَا لَهُ فِي مَالِهِ بِالْبَرَكَةِ.
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে যাকাত আদায়কারী হিসেবে পাঠালেন। অতঃপর আমি এক ব্যক্তির নিকট উপস্থিত হলে সে তার মাল (উট) একত্র করলো। আমি দেখলাম যে, তার উপর একটি বিনতু মাখাদ ফরজ হয়েছে। সুতরাং আমি তাকে বললাম, একটি বিনতু মাখাদ দিন। কেননা তোমার যাকাত সেটাই। সে বললো, এর এতে দুগ্ধও নেই এবং এটি বাহনের উপযোগীও নয়, বরং এর পরিবর্তে আমার এই বড় মোটাতাজা যুবতী উটনী নিন।আমি বললাম, আমি এটা নিতে পারবো না, এরূপ নিতে আমাকে আদেশ করা হয়নি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তো তোমার নিকটেই আছেন। তুমি আমাকে যা বলেছো, তা ইচ্ছে হলে তাঁকে বলে দেখতে পারো। তিনি এটা গ্রহণ করলে আমি নিবো, আর প্রত্যাখ্যান করলে আমিও প্রত্যাখ্যান করবো। সে বললো, আমি তাই করবো। অতঃপর সে আমাকে নিয়ে উক্ত উষ্ট্রী সহ রওয়ানা হলো। অবশেষে আমার রাসূলুল্লাহ (ﷺ) এর সম্মুখে উপস্থিত হই।লোকটি বললো, হে আল্লাহর রাসূল! আপনার প্রতিনিধি আমার কাছে আমার সম্পদের যাকাত নিতে এসেছে। আল্লাহর শপথ! এর পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং কিংবা তাঁর প্রতিনিধি কখনো আমার সম্পদের যাকাত নিতে আসেননি। কাজেই আমি আমার সমস্ত মাল তাঁর সম্মুখে একত্র করেছি। কিন্তু তিনি বলেন, আমার মালের উপর নাকি একটি মাখাদ ফরজ। অথচ তাতে দুগ্ধও নেই বা আরোহণেরও অনুপযোগী। তাই আমি একটি বড় ও মোটাতাজা যুবতী উষ্ট্রী পেশ করেছি। কিন্তু তিনি এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। আর সেটি এটাই, আমি আপনার কাছে নিয়ে এসেছি। হে আল্লাহর রাসূল! এটা গ্রহণ করুন।রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আদায়কারী যা বলেছে তাই তোমার উপর ফরজ। তবে তুমি স্বেচ্ছায় অতিরিক্ত দিলে আল্লাহ তোমাকে এর প্রতিদান দিবেন এবং আমরাও সেটা তোমার থেকে গ্রহণ করলাম। সে বললো, এটাই সেই উষ্ট্রী হে আল্লাহর রাসূল! আমি আপনার নিকট নিয়ে এসেছি, গ্রহণ করুন। উবাই ইবনু কা‘ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তা গ্রহণ করতে আদেশ দিলেন এবং তার ও তার সম্পদের বরকতের জন্য দোয়া করলেন।
সুনানে আবূ দাউদ হাদিস ১৫৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে যাকাত আদায়কারীর সততা এবং যাকাতদাতার আন্তরিকতার সুন্দর শিক্ষা আছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উবাই ইবনু কা’ব রাঃ-কে যাকাত আদায়কারী হিসেবে পাঠান। এক ব্যক্তির উটের হিসাবে বিনতু মাখাদ ফরজ হয়েছিল। কিন্তু সে এর বদলে বড়, মোটাতাজা ও ভালো একটি উটনী দিতে চাইল। আদায়কারী নিজের সিদ্ধান্তে তা গ্রহণ করেননি, কারণ তাঁকে সে ধরনের উট নেওয়ার আদেশ দেওয়া হয়নি। পরে বিষয়টি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে নেওয়া হলে তিনি বলেন, ফরজ ছিল সেটাই, তবে কেউ স্বেচ্ছায় ভালো কিছু দিলে আল্লাহ তাকে প্রতিদান দেবেন এবং তা গ্রহণ করা হবে। এই হাদিস যাকাতের ফরজ পরিমাণ, স্বেচ্ছা অতিরিক্ত দান এবং আমানতদার যাকাত আদায়কারীর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যাকাত আদায়কারীকে নির্দেশিত নিয়মের বাইরে নিজে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
- ফরজ যাকাতের পরিমাণ নির্ধারিত হলে সেটিই মূল দায়িত্ব।
- কেউ স্বেচ্ছায় ভালো কিছু দিলে তা গ্রহণযোগ্য হতে পারে।
- যাকাতদাতার জন্য বরকতের দোয়া করা সুন্দর আদব।
