২৪/১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৩৯৫ - দাওয়াত, সালাত ও যাকাতের ধারাবাহিকতা

যাকাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে।

وَقَوْلُ اللَّهِ تَعَالَى وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَআল্লাহ তা‘আলার বাণী: “সালাত কায়িম কর ও যাকাত আদায় কর।” (আল-বাকারা: ৪৩, ৮৩, ১১০)وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حَدَّثَنِي أَبُو سُفْيَانَ ؓ فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ ﷺ فَقَالَ يَأْمُرُنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّلَةِ وَالْعَفَافِইবন ‘আব্বাস (রাঃ) বলেন: আবূ সুফিয়ান (রাঃ) নবী (ﷺ)-এর হাদীস উল্লেখ করে বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে সালাত (প্রতিষ্ঠা করা), যাকাত (আদায় করা), আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পবিত্রতা রক্ষা করার আদেশ দেন।"

দাওয়াতের ধারাবাহিকতা: তাওহিদ, সালাত ও যাকাত

সহীহ বুখারীহাদিস নম্বর ১৩৯৫

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ ﷺ بَعَثَ مُعَاذًا ـ رضى الله عنه ـ إِلَى الْيَمَنِ فَقَالَ «ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ».

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) মু’আয (রাঃ)-কে ইয়ামান দেশে (শাসক হিসেবে) প্রেরণ করেন। অতঃপর বললেন, সেখানকার অধিবাসীদেরকে এ সাক্ষ্য দানের প্রতি আহ্বান করবে যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল। যদি তারা তা মেনে নেয় তবে তাদেরকে অবগত কর যে, আল্লাহ তা’আলা তাদের উপর প্রতি দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি সেটাও তারা মেনে নেয় তবে তাদেরকে অবগত কর যে, আল্লাহ তা’আলা তাদের উপর তাদের সম্পদের মধ্য থেকে সদকা (যাকাত) ফরজ করেছেন। যেটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রদের মাঝে প্রদান করা হবে।

[১] ১৩৯৫ নং হাদীস নম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর তৃতীয় খণ্ড এপ্রিল ২০০২ সংস্করণ অবলম্বনে করা হয়েছে

সহীহ বুখারী হাদিস ১৩৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো দাওয়াত ও যাকাত। নবী صلى الله عليه وسلم মু’আয (রাঃ)-কে ইয়ামানে পাঠিয়ে বলেন, প্রথমে মানুষকে আহ্বান করবে এ সাক্ষ্যে যে আল্লাহ ছাড়া প্রকৃত উপাস্য নেই এবং তিনি আল্লাহর রাসূল। তারা তা মেনে নিলে জানাবে, আল্লাহ তাদের উপর দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারপর সালাত মানলে জানাবে, আল্লাহ তাদের সম্পদের মধ্যে সদকা অর্থাৎ যাকাত ফরজ করেছেন, যা ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মাঝে দেওয়া হবে। হাদিসটি দাওয়াতের সুন্দর ক্রম শেখায়। আগে ঈমান, তারপর সালাত, তারপর যাকাত। যাকাত শুধু অর্থ দেওয়া নয়; এটি সমাজে দরিদ্রদের অধিকার পৌঁছে দেওয়ার একটি ফরজ দায়িত্ব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতের শুরু তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য দিয়ে।
  • ঈমানের পর পাঁচ ওয়াক্ত সালাতের ফরজিয়ত জানানো হয়েছে।
  • যাকাত ধনীদের সম্পদ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে দেওয়ার ফরজ দায়িত্ব।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন