২৪/৬৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৪৯৬ - দাওয়াত, সালাত, যাকাত ও মজলুমের দোয়া

ধনীদের হতে সদকা গ্রহণ করা এবং যে কোন স্থানের অভাবগ্রস্থদের মধ্যে বিতরণ করা।

মুআয রা.-এর ইয়ামান মিশন: তাওহীদ, সালাত, যাকাত ও ন্যায়বিচার

সহীহ বুখারীহাদিস নম্বর ১৪৯৬

حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ " إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ، فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ».

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

মু’আয ইব্‌নু জাবাল (রাঃ)-কে ইয়ামানের (শাসক নিয়োগ করে) পাঠানোর সময় আল্লাহ্‌র রাসূল (ﷺ) তাঁকে বলছিলেনঃ তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ। কাজেই তাদের কাছে যখন পৌঁছবে তখন তাদেরকে এ কথার দিকে দাওয়াত দিবে তারা যেন সাক্ষ্য দিয়ে বলে যে, আল্লাহ্‌ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহ্‌র রাসূল।যদি তারা তোমার এ কথা মেনে নেয় তবে তাদের বলবে যে, আল্লাহ্‌ তাদের উপর দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যদি তারা এ কথাও মেনে নেয় তবে তাদের বলবে যে, আল্লাহ্‌ তাদের উপর সদকা (যাকাত) ফরজ করেছেন- যা তাদের ধনীদের নিকট হতে গ্রহণ করা হবে এবং অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করে দেয়া হবে। তোমার এ কথা যদি তারা মেনে নেয়, তবে (কেবল) তাদের উত্তম মাল গ্রহণ হতে বিরত থাকবে এবং মজলুমের বদদু’আকে ভয় করবে। কেননা, তার (বদদু’আ) এবং আল্লাহ্‌র মাঝে কোন পর্দা থাকে না।

সহীহ বুখারী হাদিস ১৪৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم মুআয ইবন জাবাল রা.-কে ইয়ামানে পাঠানোর সময় দাওয়াতের ধাপ শেখালেন। প্রথমে আহলে কিতাবকে তাওহীদের সাক্ষ্য ও মুহাম্মাদ صلى الله عليه وسلم-এর রিসালাতের দিকে ডাকতে বললেন। তারা তা মেনে নিলে দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ—এ কথা জানাতে বললেন। এরপর তারা সালাত মেনে নিলে যাকাতের কথা জানাতে বললেন; যা ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং অভাবগ্রস্তদের মাঝে দেওয়া হবে। তারপর তিনি সতর্ক করলেন, মানুষের ভালো মাল নেওয়া থেকে বিরত থাকতে এবং মজলুমের বদদোয়া থেকে ভয় করতে। কারণ মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। হাদিসটি দাওয়াত, যাকাত আদায় ও ন্যায়ের গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতের শুরু তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য থেকে।
  • সালাতের পর যাকাতের গুরুত্ব এই হাদিসে এসেছে।
  • যাকাত ধনীদের কাছ থেকে নিয়ে অভাবগ্রস্তদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
  • মজলুমের বদদোয়া থেকে ভয় করতে নবী صلى الله عليه وسلم সতর্ক করেছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন