৯/২৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৬২৯ - যথেষ্ট খাবার থাকলে ভিক্ষা নয়

কাকে যাকাত দিবে এবং ধনী কাকে বলে?

যথেষ্ট রিজিক থাকলে ভিক্ষা নয়: আগুনের সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৬২৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مِسْكِينٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُهَاجِرِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، حَدَّثَنَا سَهْلُ ابْنُ الْحَنْظَلِيَّةِ، قَالَ قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ عُيَيْنَةُ بْنُ حِصْنٍ وَالأَقْرَعُ بْنُ حَابِسٍ فَسَأَلاَهُ فَأَمَرَ لَهُمَا بِمَا سَأَلاَ وَأَمَرَ مُعَاوِيَةَ فَكَتَبَ لَهُمَا بِمَا سَأَلاَ فَأَمَّا الأَقْرَعُ فَأَخَذَ كِتَابَهُ فَلَفَّهُ فِي عِمَامَتِهِ وَانْطَلَقَ وَأَمَّا عُيَيْنَةُ فَأَخَذَ كِتَابَهُ وَأَتَى النَّبِيَّ ﷺ مَكَانَهُ فَقَالَ يَا مُحَمَّدُ أَتَرَانِي حَامِلاً إِلَى قَوْمِي كِتَابًا لاَ أَدْرِي مَا فِيهِ كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ .فَأَخْبَرَ مُعَاوِيَةُ بِقَوْلِهِ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ سَأَلَ وَعِنْدَهُ مَا يُغْنِيهِ فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنَ النَّارِ " . وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ «مِنْ جَمْرِ جَهَنَّمَ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا يُغْنِيهِ وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ وَمَا الْغِنَى الَّذِي لاَ تَنْبَغِي مَعَهُ الْمَسْأَلَةُ قَالَ «قَدْرُ مَا يُغَدِّيهِ وَيُعَشِّيهِ " . وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ «أَنْ يَكُونَ لَهُ شِبَعُ يَوْمٍ وَلَيْلَةٍ أَوْ لَيْلَةٍ وَيَوْمٍ» . وَكَانَ حَدَّثَنَا بِهِ مُخْتَصِرًا عَلَى هَذِهِ الأَلْفَاظِ الَّتِي ذُكِرَتْ .

সাহল ইবনুল হানযালিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা ‘উয়াহইনাহ ইবনু হিস্ন ও আকরা’ ইবনু হাবিস (রাঃ) রাসূলুল্লাহর (ﷺ) নিকট এসে কিছু চাইলে তিনি তাদেরকে তা দেয়ার নির্দেশ দিয়ে তা লিখার জন্য মু‘আবিয়াহ (রাঃ) -কে আদেশ করেন। অতঃপর আকরা’ নির্দেশনামা নিয়ে তা ভাঁজ করে নিজের পাগড়ির ভেতর ঢুকিয়ে চলে গেলেন। কিন্তু ‘উয়াইনাহ তার পত্রখানা নিয়ে নবী (ﷺ) এর বাড়িতে এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি চান যে, আমি ‘মুতালাম্মিসের’ মতো এমন একটি পত্র নিয়ে আমার সম্প্রদায়ের নিকট যাই যে, আমি নিজেও পত্রের বিষয় সম্পর্কে অজ্ঞ? মু‘আবিয়াহ (রাঃ) তার বক্তব্য রাসূলুল্লাহকে (ﷺ) জানালেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে ব্যক্তি ভিক্ষা করে, অথচ তার নিকট এ পরিমাণ সম্পদ আছে যা তাকে ভিক্ষা হতে বিরত রাখতে পারে তার এ কাজ কেবল আগুনই বৃদ্ধি করে। বর্ণনাকারী আন-নুফাইলীর অন্য বর্ণনায় রয়েছেঃ সে জাহান্নামের জ্বলন্ত আগুনের কয়লাই বৃদ্ধি করলো। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! কি পরিমাণ সম্পদ ভিক্ষা হতে বিরত রাখতে পারে? নুফাইলী অন্যত্র বর্ণনা করেন, কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা অনুচিত? তিনি বলেছেনঃ সকাল ও বিকাল খাওয়ার জন্য যথেষ্ট হয় এ পরিমাণ সম্পদ থাকা। নুফাইলী অন্যত্র বর্ণনা করেন, একদিন ও একরাত অথবা বলেছেন, একরাত ও একদিন তৃপ্তি সহকারে খেতে যথেষ্ট হয় এ পরিমাণ সম্পদ।

ইমাম আবূ দাউস (রহঃ) বলেন, আমি এখানে যে শব্দগুলোর দিয়ে হাদীস বর্ণনা করেছি নুফাইলী আমাদেরকে তা সংক্ষেপে বর্ণনা করেছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১৬২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উয়াইনাহ ইবন হিসন ও আকরাআ ইবন হাবিস রাঃ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে কিছু চান। তিনি তাঁদের জন্য লিখে দেওয়ার নির্দেশ দেন। পরে উয়াইনাহ পত্রের বিষয় না জেনে তা নিয়ে যেতে আপত্তি জানান। এরপর রাসূল صلى الله عليه وسلم বলেন, যে ব্যক্তি এমন সম্পদ থাকা সত্ত্বেও ভিক্ষা করে যা তাকে চাওয়া থেকে বিরত রাখতে পারে, সে আগুনই বাড়ায়। অন্য বর্ণনায় জাহান্নামের জ্বলন্ত কয়লার কথা এসেছে। মানুষ জিজ্ঞেস করলে তিনি বলেন, সকাল ও বিকালের খাবারের জন্য যথেষ্ট সম্পদ, অথবা এক দিন ও এক রাত খেতে যথেষ্ট হওয়া। হাদিসটি ভিক্ষা করার আগে মৌলিক প্রয়োজন, খাবার ও নিজের অবস্থা যাচাই করার কঠিন শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যার কাছে দিন-রাতের খাবারের ব্যবস্থা আছে, তার জন্য চাওয়ার আগে সতর্ক হওয়া দরকার।
  • অকারণ ভিক্ষা হাদিসে আগুন বৃদ্ধির মতো কঠিন ভাষায় এসেছে।
  • কোনো লিখিত নির্দেশ বা দানের বিষয় বুঝে নেওয়ার ঘটনাও এখানে আছে।
  • ভিক্ষার দরজা প্রকৃত প্রয়োজনে, অভ্যাসের জন্য নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন