৯/২৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৬৩০ - যাকাতের আট ভাগের ন্যায়বিচার

কাকে যাকাত দিবে এবং ধনী কাকে বলে?

যাকাতের আট খাত: প্রাপ্য ব্যক্তির অধিকার

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৬৩০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ عُمَرَ بْنِ غَانِمٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، أَنَّهُ سَمِعَ زِيَادَ بْنَ نُعَيْمٍ الْحَضْرَمِيَّ، أَنَّهُ سَمِعَ زِيَادَ بْنَ الْحَارِثِ الصُّدَائِيَّ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ فَبَايَعْتُهُ فَذَكَرَ حَدِيثًا طَوِيلاً قَالَ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ أَعْطِنِي مِنَ الصَّدَقَةِ .فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ اللَّهَ تَعَالَى لَمْ يَرْضَ بِحُكْمِ نَبِيٍّ وَلاَ غَيْرِهِ فِي الصَّدَقَاتِ حَتَّى حَكَمَ فِيهَا هُوَ فَجَزَّأَهَا ثَمَانِيَةَ أَجْزَاءٍ فَإِنْ كُنْتَ مِنْ تِلْكَ الأَجْزَاءِ أَعْطَيْتُكَ حَقَّكَ " .

যিয়াদ ইবনুল হারিস আস-সুদায়ী (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি রসূলুল্লাহর (ﷺ) কাছে দিয়ে তাঁর নিকট বায়‘আত গ্রহণ করি। অতঃপর তিনি দীর্ঘ হাদীস বর্ণনা করে বলেন, এ সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে বললো, আমাকে সদাক্বাহ দিন। রসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ মহান আল্লাহ যাকাত বিতরণের ব্যাপারে কোনো নবী এবং অন্য কারোর সিদ্ধান্তে সন্তুষ্ট নন। বরং তিনি এ বিষয়ে নিজেই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি তা আট ভাগে বিভক্ত করেছেন। সুতরাং যদি তুমি তাদের অন্তর্ভুক্ত হও, তাহলে আমি তোমাকে তোমার প্রাপ্য প্রদান করবো।

১৬৩০. দারাকুতনী, বায়হাক্বী। এর সানদে ‘আবদুর রহমান ইবনু যিয়াদ আফরিক্বীর স্মরণশক্তি দুর্বল। ইবনু মাঈন ও নাসায়ী তাকে দুর্বল বলেছেন। দারাকুতনী বলেন, তিনি শক্তিশালী নন। আহমাদ তাকে বাজে বলেছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১৬৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে সদাকা থেকে কিছু চান। তখন নবী صلى الله عليه وسلم বলেন, মহান আল্লাহ যাকাত বণ্টনের বিষয়ে কোনো নবী বা অন্য কারও সিদ্ধান্তে সন্তুষ্ট হননি; বরং তিনি নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এবং তা আট ভাগে ভাগ করেছেন। এরপর বলেন, তুমি যদি সেই ভাগগুলোর অন্তর্ভুক্ত হও, তাহলে তোমাকে তোমার প্রাপ্য দেওয়া হবে। এই হাদিস যাকাতের খাত সম্পর্কে খুব পরিষ্কার শিক্ষা দেয়। যাকাত দয়া দেখানোর বিষয় নয়; এটি নির্ধারিত প্রাপকের অধিকার। আবার যে কেউ চাইলেই যাকাত পাবে, এমন নয়। যোগ্যতা ও নির্ধারিত খাত দেখা জরুরি। তাই যাকাত দেওয়া ও নেওয়া—দুই ক্ষেত্রেই সততা ও নিয়ম মানা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাতের বণ্টন আল্লাহর নির্ধারিত নিয়মের অধীন।
  • যাকাত নিতে হলে নির্ধারিত খাতের অন্তর্ভুক্ত হওয়া দরকার।
  • যাকাত প্রাপকের অধিকার, কিন্তু তা যাচাই করে দিতে হবে।
  • সদাকা বণ্টনে ব্যক্তিগত পছন্দ নয়, শরিয়তের নির্দেশ গুরুত্ব পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন