৯/৩৩. অধ্যায়ঃ
মালের হকসমূহ
সুনানে আবু দাউদ : ১৬৬০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬৬০
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عُمَرَ الْغُدَانِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَحْوَ هَذِهِ الْقِصَّةِ فَقَالَ لَهُ - يَعْنِي لأَبِي هُرَيْرَةَ - فَمَا حَقُّ الإِبِلِ قَالَ تُعْطِي الْكَرِيمَةَ وَتَمْنَحُ الْغَزِيرَةَ وَتُفْقِرُ الظَّهْرَ وَتُطْرِقُ الْفَحْلَ وَتَسْقِي اللَّبَنَ .
আবূ হুরাইরাহ (রা:) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপই বলতে শুনেছি। বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, উটের হক কী? তিনি বললেন, উত্তমটি দান করা, অধিক দুগ্ধবতী দান করা, তার পৃষ্ঠে আরোহণ করতে দেওয়া, পুরুষ উট দ্বারা প্রজনন করতে দেওয়া এবং দুধ (অভাবীদের) পান করতে দেওয়া।
হাসান, পরবর্তী হাদীসের কারণে।
