১১/৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৭৪২ - ইরাকবাসীর মীকাত যাতু ইরক

হায়িয অবস্থায় হজ্জের ইহরাম বাঁধা

ইরাকবাসীর মীকাত যাতু ইরক

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৭৪২

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ أَبِي الْحَجَّاجِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ الْمَلِكِ السَّهْمِيُّ، حَدَّثَنِي زُرَارَةُ بْنُ كُرَيْمٍ، أَنَّ الْحَارِثَ بْنَ عَمْرٍو السَّهْمِيَّ، حَدَّثَهُ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ وَهُوَ بِمِنًى أَوْ بِعَرَفَاتٍ وَقَدْ أَطَافَ بِهِ النَّاسُ قَالَ فَتَجِيءُ الأَعْرَابُ فَإِذَا رَأَوْا وَجْهَهُ قَالُوا هَذَا وَجْهٌ مُبَارَكٌ . قَالَ وَوَقَّتَ ذَاتَ عِرْقٍ لأَهْلِ الْعِرَاقِ .

হারিস ইবনু ‘আমর আস-সাহমী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলাম, তখন তিনি মিনা অথবা আরাফাতে ছিলেন। এ সময় কিছু লোক তাঁকে ঘিরে রেখেছিলো। বর্ণনাকারী বলেন, এমন সময় কতিপয় বেদুইন এসে তাঁর চেহারা মোবারক দেখে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলো, সত্যই এটা বরকতময় চেহারা। বর্ণনাকারী বলেন, তিনি এ সময় ইরাকবাসীর জন্য ‘যাতু ইরক’ কে মীক্বাত নির্দিষ্ট করে দিয়েছেন।

[১৭৪২

সুনানে আবূ দাউদ হাদিস ১৭৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মীকাত নির্ধারণের একটি সরাসরি বর্ণনা এসেছে। বর্ণনাকারী বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এলেন, তখন তিনি মিনা অথবা আরাফাতে ছিলেন। মানুষ তাঁকে ঘিরে ছিল। কিছু বেদুঈন এসে তাঁর চেহারা দেখে বলল, এটি সত্যিই বরকতময় চেহারা। এরপর বর্ণনায় আসে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ইরাকবাসীর জন্য ‘যাতু ইরক’কে মীকাত নির্দিষ্ট করেন। মীকাত হলো সেই নির্ধারিত স্থান, যেখান থেকে হজ্জ বা উমরার জন্য ইহরাম বাঁধা হয়। এই হাদিসের মূল শিক্ষা হলো, হজ্জ-উমরার কাজ নিজের ইচ্ছামতো নয়; রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্ধারিত নিয়ম ও সীমা মেনে করতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জ ও উমরার জন্য মীকাত মানা গুরুত্বপূর্ণ।
  • ইরাকবাসীর মীকাত হিসেবে যাতু ইরক নির্ধারিত হয়েছে।
  • সাহাবীরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর চেহারায় বরকতের ছাপ দেখতেন।
  • ইবাদতের নিয়ম নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ অনুযায়ী পালন করতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন