১১/১৯. অধ্যায়ঃ
নিজ হাতে কুরবানি করা এবং অন্যের সহযোগিতা নেয়া
সুনানে আবু দাউদ : ১৭৬২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৭৬২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَاجِيَةَ الأَسْلَمِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ مَعَهُ بِهَدْىٍ فَقَالَ " إِنْ عَطِبَ مِنْهَا شَىْءٌ فَانْحَرْهُ ثُمَّ اصْبَغْ نَعْلَهُ فِي دَمِهِ ثُمَّ خَلِّ بَيْنَهُ وَبَيْنَ النَّاسِ " .
নাজিয়াতুল আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাকে তাঁর কুরবানির পশুর সাথে (মক্কায়) প্রেরণের সময় বলেছেনঃ এগুলোর কোনোটি অচল হয়ে পড়লে তা যবেহ করে সেটির গলায় বাঁধানো জুতা রক্তের মধ্যে ফেলে দেবে এবং মানুষের জন্য রেখে দেবে।
