১১/২৮. অধ্যায়ঃ
তালবিয়া পাঠ কখন বন্ধ করবে?
সুনানে আবু দাউদ : ১৮১২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৮১২
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ تَلْبِيَةَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ " . قَالَ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَزِيدُ فِي تَلْبِيَتِهِ " لَبَّيْكَ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ " .
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর তালবিয়া ছিলোঃ ’’লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শরীক লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান-নিমাতা লাকা ওয়াল-মুলকা লা শরীক লাক। নাফি‘ (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তার তালবিয়ার মধ্যে বর্ধিত করতেনঃ লাব্বাইকা, লাব্বাইকা, লাব্বাইকা ওয়া সাদ্দাইকা, ওয়াল-খাইরু বিয়াদাইকা, ওয়ার-রাগবা ইলাইকা, ওয়াল-আমল ( "হে রব! আমি উপস্থিত (তিনবার) এবং সৌভাগ্য ও করুণা আপনার হাতেই এবং আকর্ষণ আপনাতেই। আমাদের কাজের প্রতিদানও আপনার অনুগ্রহের উপর নির্ভরশীল")।
