১১/৩৩. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির অস্ত্র বহন প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ১৮৩০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৮৩০
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْجُنَيْدِ الدَّامَغَانِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ سُوَيْدٍ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ، أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ، - رضى الله عنها - حَدَّثَتْهَا قَالَتْ كُنَّا نَخْرُجُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى مَكَّةَ فَنُضَمِّدُ جِبَاهَنَا بِالسُّكِّ الْمُطَيَّبِ عِنْدَ الإِحْرَامِ فَإِذَا عَرِقَتْ إِحْدَانَا سَالَ عَلَى وَجْهِهَا فَيَرَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ يَنْهَاهَا .
আয়িশাহ বিনতু ত্বালহা (রহঃ) হতে বর্ণিতঃ
উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) তাকে বলেছেন, আমরা নবী (ﷺ)-এর সাথে (মদিনা থেকে) মক্কায় সফর করেছি এবং ইহরামের সময় আমরা আমাদের কপালে উত্তম সুগন্ধি লাগাতাম। আমাদের কেউ ঘর্মাক্ত হলে তা মুখমণ্ডল বেয়ে পড়তো, নবী (ﷺ) তা দেখতেন কিন্তু তা ব্যবহার করতে নিষেধ করতেন না।
