১১/৪১. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির জন্য শিকারকৃত প্রাণীর গোশত খাওয়া
সুনানে আবু দাউদ : ১৮৪৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৮৪৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَمَّا يَقْتُلُ الْمُحْرِمُ مِنَ الدَّوَابِّ فَقَالَ " خَمْسٌ لاَ جُنَاحَ فِي قَتْلِهِنَّ عَلَى مَنْ قَتَلَهُنَّ فِي الْحِلِّ وَالْحَرَمِ الْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْحِدَأَةُ وَالْغُرَابُ وَالْكَلْبُ الْعَقُورُ " .
সালিম (রাঃ) হতে তার পিতার হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, মুহরিম ব্যক্তি কোন কোন প্রাণী হত্যা করতে পারবে। তিনি বললেন: পাঁচ প্রকার প্রাণী হত্যা করতে দোষ নেই, চাই ইহরাম অবস্থায় বা ইহরাম ব্যতিরেকে অথবা হারাম এলাকায় বা হারামের বাইরে হোক। তা হল: বিছা, ইঁদুর, চিল, কাক ও পাগলা কুকুর।
