১১/৭২. অধ্যায়ঃ
যিনি বলেন তিনি (ﷺ) কুরবানির দিন খুতবা দিয়েছেন
সুনানে আবু দাউদ : ১৯৫২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৫২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلَيْنِ، مِنْ بَنِي بَكْرٍ قَالاَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ بَيْنَ أَوْسَطِ أَيَّامِ التَّشْرِيقِ وَنَحْنُ عِنْدَ رَاحِلَتِهِ وَهِيَ خُطْبَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي خَطَبَ بِمِنًى .
ইবনু আবূ নাজীহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা হতে বনী বকর দুই ব্যক্তি সূত্রে বর্ণনা করেন যে, তারা বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-কে ‘আইয়্যামে তাশরীকের’ মধ্যের দিন (১২ তারিখ) খুতবা দিতে দেখেছি। এ সময় আমরা তাঁর সওয়ারীর নিকটেই ছিলাম। মিনায়ে এটাই ছিল রাসূলুল্লাহ (ﷺ) এর পেশকৃত খুতবা।
