১১/৭২. অধ্যায়ঃ
যিনি বলেন তিনি (ﷺ) কুরবানির দিন খুতবা দিয়েছেন
সুনানে আবু দাউদ : ১৯৫৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৫৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حِصْنٍ، حَدَّثَتْنِي جَدَّتِي، سَرَّاءُ بِنْتُ نَبْهَانَ - وَكَانَتْ رَبَّةَ بَيْتٍ فِي الْجَاهِلِيَّةِ - قَالَتْ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الرُّءُوسِ فَقَالَ " أَىُّ يَوْمٍ هَذَا " . قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ " أَلَيْسَ أَوْسَطَ أَيَّامِ التَّشْرِيقِ " . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ قَالَ عَمُّ أَبِي حُرَّةَ الرَّقَاشِيِّ إِنَّهُ خَطَبَ أَوْسَطَ أَيَّامِ التَّشْرِيقِ .
সাররা বিনতু নাবহান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জাহিলিয়া যুগে প্রতিমা ঘরের তত্ত্বাবধায়ক ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) আইয়ামে তাশরীকের দ্বিতীয় দিন আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেনঃ আজ কোন দিন? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অধিক অবগত। তিনি বললেনঃ এটা কি আইয়ামে তাশরীকের দিন নয়? ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, অনুরূপভাবে আবূ হাররাহ আর-রাক্বাশীর চাচাও বর্ণনা করেছেন যে, তিনি (ﷺ) আইয়ামে তাশরীকের মাঝের দিন খুত্ববাহ দিয়েছেন।
[১৯৫৩] ইবনু খুযাইমাহ। সানাদে রবী’আহ বিন আবদুর রহমান মাজহুল।
