১১/৭৩. অধ্যায়ঃ
কুরবানির দিন কখন খুতবা প্রদান করবে?
সুনানে আবু দাউদ : ১৯৫৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৫৪
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، حَدَّثَنَا عِكْرِمَةُ، حَدَّثَنِي الْهِرْمَاسُ بْنُ زِيَادٍ الْبَاهِلِيُّ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ عَلَى نَاقَتِهِ الْعَضْبَاءِ يَوْمَ الأَضْحَى بِمِنًى .
আল-হিরমাস ইবনু যিয়াদ আল-বাহিলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে কুরবানির দিন মিনায় তাঁর ‘আল-আদবা’ নামক উটের উপর চড়ে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে দেখেছি।
