১১/৮১. অধ্যায়ঃ
যদি কোন মহিলা উমরার জন্য ইহরাম বাঁধার পর ঋতুবতী হয় এবং এমতাবস্থায় হজ্জের সময় উপস্থিত হওয়ায় সে উমরার ইহরাম ছেড়ে হজ্জের ইহরাম বাঁধে, তাহলে তাকে তার উমরাহ কাজা করতে হবে কিনা?
সুনানে আবু দাউদ : ১৯৮৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৮৭
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنِ ابْنِ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ وَاللَّهِ مَا أَعْمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَائِشَةَ فِي ذِي الْحِجَّةِ إِلاَّ لِيَقْطَعَ بِذَلِكَ أَمْرَ أَهْلِ الشِّرْكِ فَإِنَّ هَذَا الْحَىَّ مِنْ قُرَيْشٍ وَمَنْ دَانَ دِينَهُمْ كَانُوا يَقُولُونَ إِذَا عَفَا الْوَبَرْ وَبَرَأَ الدَّبَرْ وَدَخَلَ صَفَرْ فَقَدْ حَلَّتِ الْعُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ . فَكَانُوا يُحَرِّمُونَ الْعُمْرَةَ حَتَّى يَنْسَلِخَ ذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (ﷺ) আয়েশা (রা.)-কে যিলহাজ্জ মাসে ‘উমরাহ করিয়েছেন এজন্যই যে, যাতে মুশরিকদের কাজের বিরোধিতা হয়। কেননা কুরাইশদের এ গোত্র এবং তাদের অনুসারীরা বলত: ‘উটের পিঠের ঘা শুকিয়ে পশম গজালে এবং সফর মাস এলে ‘উমরাহ করতে ইচ্ছুকদের ‘উমরাহ করা বৈধ।’ মুশরিকরা যিলহাজ্জ এবং মুহাররম মাস শেষ না হওয়া পর্যন্ত ‘উমরাহ করা হারাম মনে করত।
