১১/৮১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৯৮৮ - রমজানে উমরাহর ফজিলত
যদি কোন মহিলা উমরার জন্য ইহরাম বাঁধার পর ঋতুবতী হয় এবং এমতাবস্থায় হজ্জের সময় উপস্থিত হওয়ায় সে উমরার ইহরাম ছেড়ে হজ্জের ইহরাম বাঁধে, তাহলে তাকে তার উমরাহ কাজা করতে হবে কিনা?
রমজানে উমরাহ ও হজ্জের পথে সাহায্যের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ১৯৮৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৯৮৮
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنِي رَسُولُ مَرْوَانَ الَّذِي أَرْسَلَ إِلَى أُمِّ مَعْقِلٍ قَالَتْ كَانَ أَبُو مَعْقِلٍ حَاجًّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَلَمَّا قَدِمَ قَالَتْ أُمُّ مَعْقِلٍ قَدْ عَلِمْتَ أَنَّ عَلَىَّ حَجَّةً فَانْطَلَقَا يَمْشِيَانِ حَتَّى دَخَلاَ عَلَيْهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَلَىَّ حَجَّةً وَإِنَّ لأَبِي مَعْقِلٍ بَكْرًا.قَالَ أَبُو مَعْقِلٍ صَدَقَتْ جَعَلْتُهُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَعْطِهَا فَلْتَحُجَّ عَلَيْهِ فَإِنَّهُ فِي سَبِيلِ اللَّهِ " . فَأَعْطَاهَا الْبَكْرَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ قَدْ كَبِرْتُ وَسَقِمْتُ فَهَلْ مِنْ عَمَلٍ يُجْزِئُ عَنِّي مِنْ حَجَّتِي قَالَ " عُمْرَةٌ فِي رَمَضَانَ تُجْزِئُ حَجَّةً " .
আবূ বাক্র ইবনু ‘আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
মারওয়ানের যে দূতকে উম্মু মা‘ক্বিলের কাছে প্রেরণ করা হয়েছিলো, তিনি আমাকে জানিয়েছেন যে, উম্মু মা‘ক্বিল (রাঃ) বলেছেনঃ আবূ মা‘ক্বিল রাসূলুল্লাহর (ﷺ) সাথে হজ করার ইচ্ছা করেছিলেন। তিনি ঘরে এলে উম্মু মা‘ক্বিল (রাঃ) বলেন, আমার উপরও যে হজ ফরজ হয়েছে তা আমি অবগত হয়েছি। কাজেই স্বামী-স্ত্রী দু’জনেই পায়ে হেঁটে রাসূলুল্লাহর (ﷺ) কাছে গেলেন।উম্মু মা‘ক্বিল (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমার উপর হজ ফরজ হয়েছে। আর আবূ মা‘ক্বিলের নিকট (বাহন উপযোগী) একটি উষ্ট্রী আছে। আবূ মা‘ক্বিল (রাঃ) বললেন, সে সত্য বলেছে, কিন্তু আমি তো সেটি আল্লাহর পথে যুদ্ধের কাজে সদাক্বাহ করে দিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি ওটা (উষ্ট্রীটি) একে দাও, সে হজ করে আসুক। কারণ এটাও তো আল্লাহর পথ। ফলে তিনি তাঁকে তা দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি একজন বৃদ্ধা মহিলা এবং অসুস্থ। কাজেই এমন কোন আমল আছে কি যা করলে আমার হজের পরিবর্তে যথেষ্ট হবে? তিনি বললেনঃ রমজানের একটি ‘উমরাহ তোমার হজের জন্য যথেষ্ট হবে।
[১৯৮৮]
সুনানে আবূ দাউদ হাদিস ১৯৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু মা’কিল (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি জানান, তার ওপর হজ্জ ফরজ হয়েছে এবং আবু মা’কিল (রাঃ)-এর কাছে বাহন উপযোগী একটি উটনী আছে। আবু মা’কিল বলেন, তিনি সেটি আল্লাহর পথে জিহাদের কাজে সদকা করেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, উটনীটি তাকে দাও, সে হজ্জ করে আসুক; কারণ এটাও আল্লাহর পথ। এরপর উম্মু মা’কিল (রাঃ) নিজের বার্ধক্য ও অসুস্থতার কথা বলেন এবং এমন আমল জানতে চান যা তার হজ্জের জন্য যথেষ্ট হবে। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, রমজানের একটি উমরাহ তোমার হজ্জের জন্য যথেষ্ট হবে। এই হাদিসে রমজানে উমরাহর ফজিলত এবং হজ্জে সহায়তার বড় শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হজ্জে যাওয়ার জন্য বাহন দেওয়া আল্লাহর পথের কাজ হিসেবে এসেছে।
- উম্মু মা’কিল (রাঃ)-এর অবস্থায় রমজানের উমরাহকে হজ্জের জন্য যথেষ্ট বলা হয়েছে।
- ইবাদতে অক্ষমতা বা অসুস্থতা থাকলে সঠিকভাবে প্রশ্ন করা উচিত।
- পরিবারের সদস্যকে হজ্জে সাহায্য করা একটি মূল্যবান কাজ।
