১১/৮১. অধ্যায়ঃ

যদি কোন মহিলা উমরার জন্য ইহরাম বাঁধার পর ঋতুবতী হয় এবং এমতাবস্থায় হজ্জের সময় উপস্থিত হওয়ায় সে উমরার ইহরাম ছেড়ে হজ্জের ইহরাম বাঁধে, তাহলে তাকে তার উমরাহ কাজা করতে হবে কিনা?

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৮৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ الطَّائِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عِيسَى بْنِ مَعْقِلِ ابْنِ أُمِّ مَعْقِلٍ الأَسَدِيِّ، - أَسَدُ خُزَيْمَةَ - حَدَّثَنِي يُوسُفُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ مَعْقِلٍ، قَالَتْ لَمَّا حَجَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَجَّةَ الْوَدَاعِ وَكَانَ لَنَا جَمَلٌ فَجَعَلَهُ أَبُو مَعْقِلٍ فِي سَبِيلِ اللَّهِ وَأَصَابَنَا مَرَضٌ وَهَلَكَ أَبُو مَعْقِلٍ وَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَ مِنْ حَجِّهِ جِئْتُهُ فَقَالَ ‏"‏ يَا أُمَّ مَعْقِلٍ مَا مَنَعَكِ أَنْ تَخْرُجِي مَعَنَا ‏"‏ ‏.‏ قَالَتْ لَقَدْ تَهَيَّأْنَا فَهَلَكَ أَبُو مَعْقِلٍ وَكَانَ لَنَا جَمَلٌ هُوَ الَّذِي نَحُجُّ عَلَيْهِ فَأَوْصَى بِهِ أَبُو مَعْقِلٍ فِي سَبِيلِ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ فَهَلاَّ خَرَجْتِ عَلَيْهِ فَإِنَّ الْحَجَّ فِي سَبِيلِ اللَّهِ فَأَمَّا إِذْ فَاتَتْكِ هَذِهِ الْحَجَّةُ مَعَنَا فَاعْتَمِرِي فِي رَمَضَانَ فَإِنَّهَا كَحَجَّةٍ ‏"‏ ‏.‏ فَكَانَتْ تَقُولُ الْحَجُّ حَجَّةٌ وَالْعُمْرَةُ عُمْرَةٌ وَقَدْ قَالَ هَذَا لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَدْرِي أَلِيَ خَاصَّةً ‏.‏

উম্মু মা‘ক্বিল (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন বিদায় হজ্জ গমন করেন তখন আমাদের একটি মাত্র উট ছিল, সেটাও আবু মা’কিল (রাঃ) আল্লাহর পথে (জিহাদে) সদাকা করেছেন। এদিকে আমরা অসুস্থ হলাম এবং আবু মা’কিলও মৃত্যুবরণ করলেন। আর নবী (ﷺ) (হজ্জে) চলে গেলেন।তিনি হজ্জ সম্পন্ন করার পর আমি তাঁর কাছে আসলে তিনি বললেনঃ “হে উম্মু মাকিল! আমাদের সাথে যেতে তোমাকে কিসে বাধা দিয়েছে?” তিনি বললেন, “আমরা তো প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আবু মাকিল মারা গেলেন। আমাদের যে উটটি ছিল, যা দ্বারা আমি হজ্জ সম্পন্ন করতে চেয়েছিলাম, সেটাকেও আবু মাকিল আল্লাহর পথে দান করার ওসিয়্যত করেছেন।”তিনি বললেন, “তুমি সেটা নিয়েই বের হলে না কেন? কারণ হজ্জ করাও আল্লাহর পথের সদৃশ! তুমি যখন আমাদের সাথে এ হজ্জ করতে পারলে না সুতরাং রমজান মাসে উমরাহ আদায় করো। কেননা এ সময়ের উমরাহ হজ্জের সমতুল্য।”এরপর থেকে উম্মু মাকিল প্রায়ই বলতেন, “হজ্জ হজ্জই এবং উমরাহ উমরাহই। রাসূলুল্লাহ (ﷺ) একথা কেবল আমার জন্যই বলেছেন নাকি সবার জন্য তা আমি অবহিত নই।”

সহীহ, তার এ কথাটি বাদে : “তিনি প্রায়ই বলতেন ...।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন