১১/৮২. অধ্যায়ঃ
উমরাহ আদায়ের পর সেখানে অবস্থান
সুনানে আবু দাউদ : ১৯৯৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৯৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُزَاحِمِ بْنِ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنِي أَبِي مُزَاحِمٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَسِيدٍ، عَنْ مُحَرِّشٍ الْكَعْبِيِّ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْجِعْرَانَةَ فَجَاءَ إِلَى الْمَسْجِدِ فَرَكَعَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَحْرَمَ ثُمَّ اسْتَوَى عَلَى رَاحِلَتِهِ فَاسْتَقْبَلَ بَطْنَ سَرِفَ حَتَّى لَقِيَ طَرِيقَ الْمَدِينَةِ فَأَصْبَحَ بِمَكَّةَ كَبَائِتٍ .
মুহাররিশ আল-কা’বী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আল-জিইররানাহ স্থানে পৌঁছে সেখানকার মসজিদে গিয়ে তথায় আল্লাহ যতটুকু চাইলেন তিনি (রুকু) সালাত আদায় করলেন, অতঃপর ইহরাম বাঁধলেন। তারপর সাওয়ারিতে চড়ে বাতন সারিফ ভূমিতে এসে মদিনাগামী পথে উপনীত হলেন এবং রাত যাপনকারীর মতই তিনি মক্কায় ভোর পর্যন্ত অবস্থান করলেন।
সহীহ, মাসজিদে রুকু‘ কথাটি বাদে। কেননা তা মুনকার।
