১১/৮৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২০০২ - হজ্জ
তাওয়াফে জিয়ারতের পর ঋতুবতী মহিলার মাক্কা থেকে প্রত্যাবর্তন করা
সুনানে আবূ দাউদ : ২০০২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২০০২
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّاسُ يَنْصَرِفُونَ فِي كُلِّ وَجْهٍ فَقَالَ النَّبِيُّ ﷺ «لاَ يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ الطَّوَافَ بِالْبَيْتِ».
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা তাওয়াফে যিয়ারাত সম্পন্ন করে মাক্কাহর চতুর্দিক দিয়ে চলে যাচ্ছিল। তখন নবী (ﷺ) ঘোষণা করলেন : তোমাদের কেউ যেন শেষ বারের মত বায়তুল্লাহ তাওয়াফ না করে চলে না যায়।
[২০০২]
