১/৮২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২০৫ - বায়ু বের হলে ওজু

সালাতের মধ্যে কারো ওজু ছুটে গেলে

সালাতে বায়ু বের হলে করণীয়: ওজু ও নামাজের বিধান

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২০৫

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عِيسَى بْنِ حِطَّانَ، عَنْ مُسْلِمِ بْنِ سَلاَّمٍ، عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدِ الصَّلاَةَ " .

আলী ইবনু ত্বালক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ সালাতের মধ্যে (পশ্চাৎ-দ্বারে) বায়ু নির্গত করলে সে যেন ফিরে গিয়ে ওজু করে এবং পুনরায় সালাত আদায় করে।

[১] তিরমিযী (অনুঃ নারীদের পশ্চাৎদ্বারে সঙ্গম করা অপছন্দনীয়, হাঃ ১১৬৪), দারিমী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ যে ব্যক্তি স্বীয় স্ত্রীর পশ্চাৎদ্বারে সঙ্গম করে, হাঃ ১১৪১), ইবনু হিব্বান (২০৩, ২০৪), ‘আসিম আল আহওয়াল সূত্রে। ইমাম তিরমিযী বলেন, ‘আলী ইবনু ত্বালক্ব এর হাদিসটি হাসান। আমি মুহাম্মাদকে বলতে শুনেছি নবী (ﷺ) এর সূত্রে বর্ণিত ‘আলী ইবনু ত্বালক্বের কেবল এ হাদিসটিই আমার জানা আছে। আহমাদ (১/৮৬, হাঃ ৬৫৫) শায়খ আহমাদ শাকির বলেন, এর সানাদ সহীহ এবং তিরমিযী (হাঃ ১১৬৫) ওয়াকি’ সূত্রে ইবনু আবদুল মালিক ইবনু মুসলিম হতে তাঁর পিতার সূত্রে। ইমাম তিরমিযী বলেন এখানে আলী হচ্ছে ‘আলী ইবনু ত্বালক্ব। হাদিসটির সানাদ সহীহ। কিন্তু মিশকাতের তাহক্বীক্বে শায়খ আলবানী (রহঃ) বলেনঃ এর সানাদে ঈসা ইবনু হিত্বত্বান রয়েছে। ইবনু ‘আবদুল বার বলেছেন, তিনি ঐ লোকদের অন্তর্ভুক্ত নন যাঁদের দ্বারা দলীল গ্রহণ করা যায়। হাফিয (রহঃ) ও আত-তাক্বরীব গ্রন্থে এদিকে ইঙ্গিত করেছেন। সেজন্য আমি একে যইফ সুনানে অন্তর্ভুক্ত করেছি। হাদীস থেকে শিক্ষাঃ১। পশ্চাৎদ্বারে বায়ু নির্গত হলে ওজু নষ্ট হবে। সালাত আদায়কালে বায়ু নির্গত হলে বা ওজু ভঙ্গের অন্যান্য কারণ ঘটলে সালাত ছেড়ে দেয়া ওয়াজিব।২। কারো সালাতরত অবস্থায় বায়ু নির্গত হওয়ার কারণে ওজু নষ্ট হলে সে যেন ফিরে এসে পুনরায় সালাত আরম্ভ করে এবং ছুটে যাওয়া অংশ থেকে আরম্ভ না করে।

সুনানে আবূ দাউদ হাদিস ২০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্পষ্টভাবে বলেছেন, তোমাদের কেউ সালাতের মধ্যে বায়ু নির্গত করলে সে যেন ফিরে যায়, ওজু করে এবং পুনরায় সালাত আদায় করে। এটি ওজু ভঙ্গের কারণ নিয়ে খুব সরল শিক্ষা দেয়। সালাত পবিত্রতার ওপর দাঁড়ায়। তাই নামাজের মধ্যে এমন কিছু হলে, যার ফলে ওজু থাকে না, তখন সালাত চালিয়ে যাওয়া নয়; বরং ওজু করে আবার সালাত আদায় করতে বলা হয়েছে। এখানে হাদিসের ভাষা সরাসরি বায়ু নির্গত হওয়ার কথা বলেছে। তাই শুধু সন্দেহ, ধারণা বা অস্থিরতা দিয়ে এই বিধান প্রয়োগ করা ঠিক নয়। মূল শিক্ষা হলো নিশ্চিতভাবে বায়ু বের হলে ওজু নতুন করে করতে হবে এবং সালাতও নতুন করে পড়তে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের মধ্যে বায়ু বের হলে ওজু নষ্ট হয়।
  • এ অবস্থায় সালাত ছেড়ে ওজু করে পুনরায় সালাত আদায় করতে হবে।
  • শুধু সন্দেহ নয়, নিশ্চিত ঘটনা হলে এই নির্দেশ প্রযোজ্য।
  • নামাজের জন্য পবিত্রতা রক্ষা করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন