১২/৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২০৫১ - ব্যভিচারিণীকে বিয়ে না করার শিক্ষা

যে ব্যক্তি তার দাসীকে মুক্ত করার পর বিয়ে করে

ব্যভিচারিণীকে বিয়ে না করার নববী নির্দেশ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২০৫১

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ، كَانَ يَحْمِلُ الأُسَارَى بِمَكَّةَ وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ قَالَ جِئْتُ إِلَى النَّبِيِّ ﷺ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحُ عَنَاقَ قَالَ فَسَكَتَ عَنِّي فَنَزَلَتْ ﴾ وَالزَّانِيَةُ لاَ يَنْكِحُهَا إِلاَّ زَانٍ أَوْ مُشْرِكٌ ﴿ فَدَعَانِي فَقَرَأَهَا عَلَىَّ وَقَالَ " لاَ تَنْكِحْهَا ".

‘আমর ইবনু শু’আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা হতে বর্ণিতঃ

মারসাদ ইবনু আবূ মারাসাদ আল-গানাবী (রাঃ) মাক্কাহ থেকে বন্দীদেরকে বহন করতেন। সে সময় মাক্কাহতে ‘আনাক’ নাস্মী নামক এক ব্যভিচারিণী ছিলো। সে ছিল মারসাদের বান্ধবী। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর খিদমতে উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আমি কি ‘আনাক’-কে বিয়ে করবো? মারসাদ (রাঃ) বলেন, তিনি চুপ থাকলেন।অতঃপর আয়াত অবতীর্ণ হলোঃ ‘ব্যভিচারিণীকে ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া অন্য কেউ বিয়ে করবে না। (সূরা আন-নূরঃ ৩)তিনি আমাকে ডেকে এনে আয়াতটি শুনান এবং বলেনঃ তুমি তাকে বিয়ে করো না।

সুনানে আবূ দাউদ হাদিস ২০৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে মারসাদ ইবনু আবু মারসাদ (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি মক্কা থেকে বন্দীদের বহন করতেন। মক্কায় আনাক নামে এক ব্যভিচারিণী ছিল, যে আগে তাঁর বান্ধবী ছিল। তিনি নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে জিজ্ঞেস করেন, তিনি কি আনাককে বিয়ে করবেন? নবী صلى الله عليه وسلم প্রথমে চুপ থাকেন। এরপর সূরা আন-নূরের আয়াত নাজিল হয়, যেখানে ব্যভিচারিণীর বিয়ের বিষয়ে সতর্কতা এসেছে। তারপর নবী صلى الله عليه وسلم মারসাদকে আয়াতটি শুনিয়ে বলেন, তুমি তাকে বিয়ে করো না। হাদিসের মূল শিক্ষা হলো, বিয়েতে চরিত্র ও পবিত্রতা গুরুত্বপূর্ণ। পুরনো সম্পর্ক বা আবেগ থাকলেও আল্লাহর নির্দেশকে অগ্রাধিকার দিতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিয়েতে চরিত্র ও পবিত্রতা গুরুত্বপূর্ণ বিষয়।
  • পুরনো সম্পর্ক থাকলেও শরিয়তের নির্দেশ অগ্রাধিকার পায়।
  • নবী صلى الله عليه وسلم প্রশ্নের জবাবে ওহীর নির্দেশ মেনে সিদ্ধান্ত দিয়েছেন।
  • আবেগের চেয়ে আল্লাহর বিধানকে মানা জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন