১২/৩৮. অধ্যায়ঃ
স্ত্রীদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা
সুনানে আবু দাউদ : ২১৩২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২১৩২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَلِيٌّ، - يَعْنِي ابْنَ الْمُبَارَكِ - عَنْ يَحْيَى، عَنْ يَزِيدَ بْنِ نُعَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ رَجُلاً، يُقَالُ لَهُ بَصْرَةُ بْنُ أَكْثَمَ نَكَحَ امْرَأَةً فَذَكَرَ مَعْنَاهُ . وَزَادَ وَفَرَّقَ بَيْنَهُمَا . وَحَدِيثُ ابْنِ جُرَيْجٍ أَتَمُّ .
সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
বাসরা ইবন আকসাম নামক এক ব্যক্তি জনৈক মহিলাকে বিয়ে করল। অতঃপর বর্ণনাকারী পূর্বোক্ত হাদিসের অর্থে বর্ণনা করেন। এতে আরো আছে: ‘এবং তিনি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেন’। তবে ইবন জুরাইজের বর্ণিত হাদিসটি পরিপূর্ণ।
[২১৩২] বায়হাক্বী, হাকিম। ইমাম হাকিম বলেনঃ মুসলিমের শর্তে সহীহ। ইমাম যাহাবী এতে নীরব থেকেছেন। সানাদের ইয়াযীদ ইবনু নু’আইম সম্পর্কে হাফিয বলেনঃ মাক্ববুল। হাদীসটি মুরসাল।
