১২/৩৮. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২১৩১ - গর্ভবতী স্ত্রী ও মোহর

স্ত্রীদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা

বিয়ের পর গর্ভবতী স্ত্রী পাওয়া গেলে হাদিস

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২১৩১

حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ، - الْمَعْنَى - قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ رَجُلٍ، مِنَ الأَنْصَارِ - قَالَ ابْنُ أَبِي السَّرِيِّ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَلَمْ يَقُلْ مِنَ الأَنْصَارِ ثُمَّ اتَّفَقُوا - يُقَالُ لَهُ بَصْرَةُ قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً بِكْرًا فِي سِتْرِهَا فَدَخَلْتُ عَلَيْهَا فَإِذَا هِيَ حُبْلَى فَقَالَ النَّبِيُّ ﷺ " لَهَا الصَّدَاقُ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا وَالْوَلَدُ عَبْدٌ لَكَ فَإِذَا وَلَدَتْ " . قَالَ الْحَسَنُ " فَاجْلِدْهَا " . وَقَالَ ابْنُ أَبِي السَّرِيِّ " فَاجْلِدُوهَا " . أَوْ قَالَ " فَحُدُّوهَا " .قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْحَدِيثَ قَتَادَةُ عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ عَنِ ابْنِ الْمُسَيَّبِ وَرَوَاهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنْ يَزِيدَ بْنِ نُعَيْمٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَعَطَاءٌ الْخُرَاسَانِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَرْسَلُوهُ كُلُّهُمْ . وَفِي حَدِيثِ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ أَنَّ بَصْرَةَ بْنَ أَكْثَمَ نَكَحَ امْرَأَةً وَكُلُّهُمْ قَالَ فِي حَدِيثِهِ جَعَلَ الْوَلَدَ عَبْدًا لَهُ.

সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) হতে জনৈক আনসারী হতে বর্ণিতঃ

বর্ণনাকারী ইবনু আবূস-সারী বলেন, তিনি নবী (ﷺ) এর জনৈক সাহাবী হতে বর্ণনা করেছেন এবং ‘আনসার’ শব্দটি বলেননি। অতঃপর সমস্ত বর্ণনাকারী একমত হয়ে বর্ণনা করেছেন। ‘বাসরা’ নামক এক ব্যক্তি বলেন, আমি জনৈকা কুমারী মেয়েকে না দেখে বিয়ে করি। অতঃপর বাসর যাপনের সময় আমি দেখি সে গর্ভবতী। নবী (ﷺ) বললেনঃ তুমি যেহেতু তার বিশেষ অঙ্গ উপভোগ করেছো, সেজন্য তোমাকে মোহরানা দিতে হবে। আর যে সন্তানটি জন্ম নিবে সে তোমার গোলাম হবে। সন্তান প্রসবের পর তুমি বা তোমরা তাকে চাবুক মারবে অথবা বলেছেনঃ তার উপর ‘হদ্দ’ কার্যকর করবে।আবূ দাউদ বলেন, হাদীসটি কাত্বাদাহ (রহঃ) সাঈদ ইবনু ইয়াযীদ হতে ইবনুল মুসাইয়্যাব সূত্রে বর্ণনা করেছেন এবং ইয়াহিয়া ইবনু আবূ কাসীর ইয়াযীদ ইবনু নুয়াইমের মাধ্যমে সাঈদ ইবনুল মুসাইয়্যাব হতে, এবং ‘আত্বা আল-খুরাসানী সরাসরি সাঈদ ইবনুল মুসাইয়্যাব সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু এদের সকলের হাদীস মুরসাল। ইয়াহিয়া ইবনু আবূ কাসীরের হাদীসে রয়েছেঃ ‘বাসরা ইবনু আকসাম জনৈকা মহিলাকে বিয়ে করেন’। আর সমস্ত বর্ণনাকারী বলেছেন, তিনি সন্তানটিকে তার গোলাম বানিয়েছেন।

[১] বায়হাক্বী, হাকিম। ইমাম হাকিম (রহঃ) বলেনঃ সানাদ সহীহ। ইমাম যাহাবী (রহঃ) এতে নীরব থেকেছেন। কিন্তু হাদীসটি মুরসাল।

সুনানে আবূ দাউদ হাদিস ২১৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে বসরা নামক এক ব্যক্তির ঘটনা এসেছে। তিনি এক কুমারী মেয়েকে না দেখে বিয়ে করেন। বাসর যাপনের সময় দেখেন, সে গর্ভবতী। তখন নবী صلى الله عليه وسلم বলেন, যেহেতু সে তার বিশেষ অঙ্গ উপভোগ করেছে, তাই মোহর দিতে হবে। সন্তান জন্ম নিলে সন্তান সম্পর্কে একটি নির্দেশ এসেছে এবং সন্তান প্রসবের পর শাস্তির কথাও উল্লেখ হয়েছে। তবে অনুবাদে ইমাম আবু দাউদ রহঃ উল্লেখ করেছেন যে বিভিন্ন সনদে এই বর্ণনা মুরসাল এসেছে। তাই বিষয়টি ব্যাখ্যা করার সময় সতর্কতা দরকার। এখানে মূল কীওয়ার্ড হলো গর্ভবতী স্ত্রী ও মোহর, আর সম্পর্কিত শব্দ হলো বিয়ের প্রতারণা, মোহরের অধিকার, মুরসাল হাদিস, বিচারের হাদিস।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বাসর যাপনের পর মোহরের বিষয়টি হাদিসে উল্লেখ হয়েছে।
  • বিয়ের আগে সত্য গোপন করলে জটিলতা তৈরি হয়।
  • হাদিসে সন্তান ও শাস্তির প্রসঙ্গ এসেছে।
  • সনদের মুরসাল মন্তব্য থাকায় ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন