১৩/৬. অধ্যায়ঃ

ক্রীতদাসের সুন্নাত পদ্ধতিতে তালাক প্রদান

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২১৮৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَسْعُودٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُظَاهِرٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ طَلاَقُ الأَمَةِ تَطْلِيقَتَانِ وَقُرْؤُهَا حَيْضَتَانِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَاصِمٍ حَدَّثَنِي مُظَاهِرٌ حَدَّثَنِي الْقَاسِمُ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ ‏"‏ وَعِدَّتُهَا حَيْضَتَانِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ حَدِيثٌ مَجْهُولٌ ‏.‏

‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ দাসীর তালাক দুটি এবং তার ইদ্দতকাল হচ্ছে দুই হায়েয। আবু আসিম বলেন, মুযাহির আমাকে কাসিমের মাধ্যমে আয়িশা (রাঃ) হতে নবী (ﷺ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেনঃ দাসীর ইদ্দত হচ্ছে দুই হায়েয। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এ হাদীসটি অজ্ঞাত (মাজহুল)।

[২১৮৯] তিরমিযী, ইবনু মাজাহ, দারিমী, হাকিম। ইমাম তিরমিযী বলেনঃ ‘আয়িশার হাদীসটি গরীব। হাকিম বলেনঃ সহীহ। যাহাবী তাকে সমর্থন করেছেন। কিন্তু সানাদে মুযাহির যঈফ। হাফিয ইবনু হাজার তাকে আত তাক্বরীব গ্রন্থে যঈফ বলেছেন। ইমাম আবূ দাউদ বলেনঃ হাদীসটি মাজহুল। ইরওয়াউল গালীল হা/২০৬৬

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন