১৩/১৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২২১২ - ইবরাহিম আঃ ও সত্যভিত্তিক কথা
কেউ যদি স্বীয় স্ত্রীকে বলে, হে আমার বোন
ইবরাহিম আঃ-এর কথার ঘটনা: দ্বীনি বোনের ব্যাখ্যা
সুনানে আবূ দাউদ : ২২১২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২২১২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ " أَنَّ إِبْرَاهِيمَ ﷺ لَمْ يَكْذِبْ قَطُّ إِلاَّ ثَلاَثًا ثِنْتَانِ فِي ذَاتِ اللَّهِ تَعَالَى قَوْلُهُ { إِنِّي سَقِيمٌ ﴿ وَقَوْلُهُ ﴾ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا ﴿ وَبَيْنَمَا هُوَ يَسِيرُ فِي أَرْضِ جَبَّارٍ مِنَ الْجَبَابِرَةِ إِذْ نَزَلَ مَنْزِلاً فَأُتِيَ الْجَبَّارُ فَقِيلَ لَهُ إِنَّهُ نَزَلَ هَا هُنَا رَجُلٌ مَعَهُ امْرَأَةٌ هِيَ أَحْسَنُ النَّاسِ قَالَ فَأَرْسَلَ إِلَيْهِ فَسَأَلَهُ عَنْهَا فَقَالَ إِنَّهَا أُخْتِي . فَلَمَّا رَجَعَ إِلَيْهَا قَالَ إِنَّ هَذَا سَأَلَنِي عَنْكِ فَأَنْبَأْتُهُ أَنَّكِ أُخْتِي وَإِنَّهُ لَيْسَ الْيَوْمَ مُسْلِمٌ غَيْرِي وَغَيْرُكِ وَإِنَّكِ أُخْتِي فِي كِتَابِ اللَّهِ فَلاَ تُكَذِّبِينِي عِنْدَهُ» . وَسَاقَ الْحَدِيثَ .قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْخَبَرَ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন, ইবরাহীম (আঃ) কখনো মিথ্যা বলেননি, তিনবার মিথ্যা বলেছিলেন (যা মূলত মিথ্যা নয়)। তন্মধ্যে দুটি আল্লাহর সত্ত্বা সম্পর্কে। যেমন তাঁর কথাঃ “নিশ্চয় আমি অসুস্থ” (সূরা আস-সাফফাতঃ ৮৯) এবং তাঁর কথা, “বরং এদের এই বড় (মূর্তিটাই), এ কাজ করেছে” (সূরা আল-আম্বিয়াঃ ৬৩)। (আর তৃতীয়টি হচ্ছে ব্যক্তিগত) তা হলোঃ ইবরাহীম (আঃ) স্ত্রী সারাহকে নিয়ে এক অত্যাচারী শাসকের এলাকা সফর করছিলেন। তিনি এক স্থানে যাত্রাবিরতি করলে এক দূত ঐ অত্যাচারী শাসকের কাছে এসে বললো, এ স্থানে এক ব্যক্তি সাথে এক সুন্দরী নিয়ে আগমন করেছে।রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যখন ঐ (শাসক) ইবরাহীম (আঃ)-এর কাছে জানতে চেয়ে লোক পাঠালো যে, তার সাথের মহিলাটি কে? তিনি বললেন, আমার বোন। যখন তিনি তাঁর স্ত্রীর কাছে ফিরে গেলেন তখন তাঁকে বললেন, ঐ ব্যক্তি আমার কাছে তোমার পরিচয় জানতে চাইলে আমি তাকে বলেছি, তুমি আমার বোন। বিষয় তাই, কেননা এ স্থানে আমি আর তুমি ছাড়া কোন মুসলিম নেই। আল্লাহর কিতাব অনুযায়ী (মুসলিমগণ পরস্পর ভাইবোন বিধায়) তুমি আমার দ্বীনি বোন। সুতরাং তার কাছে আমার কথাকে মিথ্যা বলো না। এরপর বর্ণনাকারী পূর্ণ হাদীস বর্ণনা করেছেন।
সুনানে আবূ দাউদ হাদিস ২২১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم ইবরাহিম আঃ সম্পর্কে বলেছেন যে, তিনি কখনো মিথ্যা বলেননি, শুধু তিনটি কথা ছাড়া—যা বর্ণনায় বিশেষভাবে এসেছে। এর মধ্যে দুটি আল্লাহর বিষয়ে: ‘আমি অসুস্থ’ এবং ‘বরং বড় মূর্তিটাই করেছে।’ তৃতীয়টি স্ত্রী সারাহকে নিয়ে এক অত্যাচারী শাসকের এলাকায় ঘটেছিল। শাসকের লোক যখন তাঁর সাথের মহিলার পরিচয় জানতে চায়, তিনি বলেন, তিনি আমার বোন। পরে সারাহকে বুঝিয়ে বলেন, এ স্থানে আমি ও তুমি ছাড়া মুসলিম নেই; আল্লাহর কিতাব অনুযায়ী তুমি আমার দ্বীনি বোন। এখানে ‘বোন’ বলা দাম্পত্য সম্বোধনের সাধারণ ব্যবহার নয়; বরং নির্দিষ্ট পরিস্থিতিতে দ্বীনি সম্পর্কের অর্থে এসেছে। তাই এই হাদিসকে স্ত্রীকে সাধারণভাবে বোন ডাকার অনুমতি হিসেবে মেলানো ঠিক নয়। বর্ণনার মূল শিক্ষা সত্য, উদ্দেশ্য এবং বিশেষ অবস্থার ভাষা বুঝে পড়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবরাহিম আঃ-এর কথাগুলো বিশেষ ঘটনার সাথে যুক্ত।
- সারাহকে ‘বোন’ বলা দ্বীনি সম্পর্কের অর্থে এসেছে।
- এক ঘটনার শব্দ অন্য ঘটনার সাধারণ বিধান বানানো ঠিক নয়।
- কথার অর্থ বুঝতে পরিস্থিতি ও উদ্দেশ্য জানা দরকার।
