১৩/৩০. অধ্যায়ঃ
জারজ সন্তানের মালিকানা দাবি প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ২২৬৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২২৬৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ رَاشِدٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ زَادَ وَهُوَ وَلَدُ زِنًا لأَهْلِ أُمِّهِ مَنْ كَانُوا حُرَّةً أَوْ أَمَةً وَذَلِكَ فِيمَا اسْتُلْحِقَ فِي أَوَّلِ الإِسْلاَمِ فَمَا اقْتُسِمَ مِنْ مَالٍ قَبْلَ الإِسْلاَمِ فَقَدْ مَضَى .
মুহাম্মাদ ইবনু রাশিদ (রহঃ) হতে বর্ণিতঃ
উক্ত সানাদে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। এতে অতিরিক্ত রয়েছে: ঐ সন্তান মায়ের জারজ সন্তান হিসেবে পরিচিতি পাবে, চাই সে নারী স্বাধীন অথবা দাসী হোক। এ বিধান ইসলামে প্রাথমিক যুগে প্রযোজ্য ছিল। আর ইসলামের পূর্বে যে সম্পদ বণ্টন হয়েছে তা তো অতীত হয়ে গেছে।
