১৩/৩৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২২৮০ - খালা মায়ের মতো

সন্তান লালন-পালনে অধিক হকদার কে?

খালা মায়ের মতো: হেফাজতের সুন্দর শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২২৮০

حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى، أَنَّ إِسْمَاعِيلَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُمْ عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئٍ، وَهُبَيْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ لَمَّا خَرَجْنَا مِنْ مَكَّةَ تَبِعَتْنَا بِنْتُ حَمْزَةَ تُنَادِي يَا عَمِّ يَا عَمِّ ‏.‏ فَتَنَاوَلَهَا عَلِيٌّ فَأَخَذَ بِيَدِهَا وَقَالَ دُونَكِ بِنْتَ عَمِّكِ ‏.‏ فَحَمَلَتْهَا فَقَصَّ الْخَبَرَ قَالَ وَقَالَ جَعْفَرٌ ابْنَةُ عَمِّي وَخَالَتُهَا تَحْتِي. فَقَضَى بِهَا النَّبِيُّ ﷺ لِخَالَتِهَا وَقَالَ «الْخَالَةُ بِمَنْزِلَةِ الأُمِّ ‏"‏ ‏.‏

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা মাক্কাহ থেকে রওয়ানা হলে হামযাহ (রাঃ)-এর কন্যা আমাদের পিছে পিছে ছুটে এলো এবং হে চাচা! হে চাচা! বলে ডাক দিলো। ‘আলী (রাঃ) তার হতে ধরে তাকে তুলে নিলেন এবং ফাত্বিমাহ (রাঃ)-কে এসে বললেন, এই নাও তোমার চাচার মেয়ে। অতএব ফাত্বিমাহ (রাঃ) তাকে গ্রহণ করলেন। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদীসটি বর্ণনা করে বলেন, জা’ফার (রাঃ) বললেন, সে আমার চাচার মেয়ে, তার খালা আমার স্ত্রী। অতঃপর নবী (ﷺ) মেয়েটি খালাকে দিলেন এবং বললেনঃ খালা মায়ের সমতুল্য।

সুনানে আবূ দাউদ হাদিস ২২৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে হামজা (রাঃ)-এর কন্যার ঘটনা এসেছে। মক্কা থেকে বের হওয়ার সময় মেয়েটি পেছন পেছন এসে ‘হে চাচা’ বলে ডাকছিল। আলী (রাঃ) তার হাত ধরে ফাতিমা (রাঃ)-এর কাছে দেন। এরপর পুরো ঘটনার বর্ণনায় জাফর (রাঃ) বলেন, সে তার চাচার মেয়ে এবং তার খালা তাঁর স্ত্রী। নবী صلى الله عليه وسلم শেষ পর্যন্ত মেয়েটিকে তার খালার কাছে দেন এবং বলেন, খালা মায়ের সমতুল্য। হাদিসটি শিশুর হেফাজতে আত্মীয়তার মমতা ও খালার বিশেষ মর্যাদা দেখায়। এখানে সিদ্ধান্তটি শুধু দাবিদার কে—তা দেখে নয়; বরং শিশুর যত্ন, কাছের সম্পর্ক এবং মায়ের মতো স্নেহের জায়গা বিবেচনায় দেওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খালাকে মায়ের সমতুল্য বলা হয়েছে।
  • শিশুর হেফাজতে স্নেহ ও যত্নের পরিবেশ গুরুত্বপূর্ণ।
  • আত্মীয়তার দাবি থাকলেও ফায়সালায় শিশুর কল্যাণ বিবেচনা করা হয়।
  • নবী صلى الله عليه وسلم শিশুটিকে খালার কাছে থাকার ফায়সালা দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন