১৩/৩৯. অধ্যায়ঃ
চূড়ান্ত তালাকপ্রাপ্তা মহিলার খোরাকি
সুনানে আবু দাউদ : ২২৮৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২২৮৫
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ الْعَطَّارُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، حَدَّثَتْهُ أَنَّ أَبَا حَفْصِ بْنَ الْمُغِيرَةِ طَلَّقَهَا ثَلاَثًا وَسَاقَ الْحَدِيثَ فِيهِ وَأَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ وَنَفَرًا مِنْ بَنِي مَخْزُومٍ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ إِنَّ أَبَا حَفْصِ بْنَ الْمُغِيرَةِ طَلَّقَ امْرَأَتَهُ ثَلاَثًا وَإِنَّهُ تَرَكَ لَهَا نَفَقَةً يَسِيرَةً فَقَالَ " لاَ نَفَقَةَ لَهَا " . وَسَاقَ الْحَدِيثَ وَحَدِيثُ مَالِكٍ أَتَمُّ .
আবূ সালামাহ ইবনু ‘আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা বিনত কায়েস (রাঃ) তাকে বর্ণনা করেছেন, আবু হাফস ইবনু মুগীরা তাকে তিন তালাক প্রদান করেন। অতঃপর বর্ণনাকারী সম্পূর্ণ হাদিস বর্ণনা করেছেন। তাতে রয়েছে: খালিদ ইবনু ওয়ালিদ এবং মাখযুম গোত্রীয় একদল লোক নবী (ﷺ) এর নিকট আগমন করে বললেন, হে আল্লাহর নবী! আবু হাফস ইবনু মুগীরা তার স্ত্রীকে তিন তালাক প্রদান করেছে এবং তার জন্য সামান্য খোরাকি রেখেছে। সে কোন খোরাকি পাবে না। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদিস বর্ণনা করেন। তবে মালিক বর্ণিত হাদিসটি এর চেয়ে পরিপূর্ণ।
