১৩/৪৬. অধ্যায়ঃ
ইদ্দত পালনকারিণী ইদ্দতকালে যা বর্জন করবে
সুনানে আবু দাউদ : ২৩০৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৩০৪
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، حَدَّثَنِي بُدَيْلٌ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لاَ تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ وَلاَ الْمُمَشَّقَةَ وَلاَ الْحُلِيَّ وَلاَ تَخْتَضِبُ وَلاَ تَكْتَحِلُ " .
নাবী (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম) এর স্ত্রী উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: কোন মহিলার স্বামী মারা গেলে সে রঙিন পোশাক, কারুকার্যখচিত জামা ও অলংকার পরবে না, খিযাব ও সুরমা ব্যবহার করবে না।
