১৩/৪৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৩০৫ - ইদ্দতে সুরমা ও মেহেদির বিধান
ইদ্দত পালনকারিণী ইদ্দতকালে যা বর্জন করবে
ইদ্দতে সুরমা ও মেহেদি ব্যবহারের বিধান
সুনানে আবূ দাউদ : ২৩০৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩০৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ الضَّحَّاكِ، يَقُولُ أَخْبَرَتْنِي أُمُّ حَكِيمٍ بِنْتُ أُسَيْدٍ، عَنْ أُمِّهَا، أَنَّ زَوْجَهَا، تُوُفِّيَ وَكَانَتْ تَشْتَكِي عَيْنَيْهَا فَتَكْتَحِلُ بِالْجَلاَءِ - قَالَ أَحْمَدُ الصَّوَابُ بِكُحْلِ الْجَلاَءِ - فَأَرْسَلَتْ مَوْلاَةً لَهَا إِلَى أُمِّ سَلَمَةَ فَسَأَلَتْهَا عَنْ كُحْلِ الْجَلاَءِ فَقَالَتْ لاَ تَكْتَحِلِي بِهِ إِلاَّ مِنْ أَمْرٍ لاَ بُدَّ مِنْهُ يَشْتَدُّ عَلَيْكِ فَتَكْتَحِلِينَ بِاللَّيْلِ وَتَمْسَحِينَهُ بِالنَّهَارِ . ثُمَّ قَالَتْ عِنْدَ ذَلِكَ أُمُّ سَلَمَةَ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ ﷺ حِينَ تُوُفِّيَ أَبُو سَلَمَةَ وَقَدْ جَعَلْتُ عَلَى عَيْنِي صَبِرًا فَقَالَ " مَا هَذَا يَا أُمَّ سَلَمَةَ " . فَقُلْتُ إِنَّمَا هُوَ صَبِرٌ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ فِيهِ طِيبٌ . قَالَ " إِنَّهُ يَشُبُّ الْوَجْهَ فَلاَ تَجْعَلِيهِ إِلاَّ بِاللَّيْلِ وَتَنْزِعِينَهُ بِالنَّهَارِ وَلاَ تَمْتَشِطِي بِالطِّيبِ وَلاَ بِالْحِنَّاءِ فَإِنَّهُ خِضَابٌ " . قَالَتْ قُلْتُ بِأَىِّ شَىْءٍ أَمْتَشِطُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " بِالسِّدْرِ تُغَلِّفِينَ بِهِ رَأْسَكِ " .
উসাইদের কন্যা উম্মু হাকীম (রহঃ) তার মায়ের সুত্র হতে বর্ণিতঃ
তাঁর স্বামী মারা যান। তখন তাঁর চোখে অসুখ থাকায় তিনি ইসমিদ সুরমা ব্যবহার করেন। পরবর্তীতে তিনি তাঁর এক দাসীকে উম্মু সালমাহ (রাঃ)-এর নিকট প্রেরণ করে তাঁকে ইসমিদ সুরমা ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করলেন। জবাবে তিনি বলেন, ‘তুমি কোন সুরমাই লাগাবে না। একান্তই প্রয়োজন হলে রাতের বেলা সুরমা লাগাবে এবং দিনের বেলায় তা মুছে ফেলো।উম্মু সালমাহ (রাঃ) বলেন, (আমার প্রাক্তন স্বামী) আবূ সালামাহ মারা গেলে রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসলেন। এ সময় আমি চোখে ‘সিবর’ (গাছের রস) লাগিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করলেনঃ হে উম্মু সালামাহ! এটা কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল! এটা ‘সিবর’। এতে কোন খোশবু নেই। তিনি বললেনঃ এটা চেহারাকে রঞ্জিত করে। কাজেই তুমি তা কেবলমাত্র রাতের বেলা ব্যবহার করবে এবং দিনের বেলা তা মুছে ফেলবে। আর মাথার চুলে কোন সুগন্ধি মেখে আঁচড়াবে না এবং মেহেদি লাগাবে না, কারণ এটাও এক প্রকার খিযাব। তিনি (উম্মু সালামাহ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, তবে আমি মাথায় কি ব্যবহার করে চুল আঁচড়বো হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ তোমার মাথায় কুল পাতা লেপে নিবে।
[১] নাসায়ী, বায়হাক্বী। সানাদে মুগীরাহ বিন যাহ্হাক রয়েছে। হাফিয বলেন : মাক্ববূল।
সুনানে আবূ দাউদ হাদিস ২৩০৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইদ্দতকালে সুরমা, সিবর, মেহেদি ও সুগন্ধি ব্যবহারের বিষয়ে বিস্তারিত নির্দেশ এসেছে। এক নারী স্বামীর মৃত্যুর পর চোখে অসুখ থাকায় সুরমা ব্যবহার করতেন। উম্মু সালামা (রাঃ) তাকে বলেন, একান্ত প্রয়োজন ছাড়া সুরমা ব্যবহার করবে না; দরকার হলে রাতে লাগাবে এবং দিনে মুছে ফেলবে। এরপর তিনি নিজের ঘটনা বলেন। আবু সালামা মারা যাওয়ার পর তিনি চোখে সিবর লাগিয়েছিলেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, এতে সুগন্ধি না থাকলেও এটি চেহারাকে রঙিন করে। তাই তা শুধু রাতে ব্যবহার করে দিনে মুছে ফেলতে বলা হয়। চুলে সুগন্ধি বা মেহেদি দিয়ে আঁচড়াতে নিষেধ করা হয়, কারণ মেহেদি খিযাবের মতো। তবে মাথায় কুল পাতা ব্যবহার করার কথা বলা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইদ্দতকালে সৌন্দর্য বাড়ায় এমন জিনিস ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- চোখের কষ্ট বেশি হলে রাতে সুরমা ব্যবহারের সীমিত সুযোগ আছে।
- সিবর সুগন্ধিহীন হলেও চেহারা রঙিন করলে দিনে তা মুছে ফেলতে বলা হয়েছে।
- মেহেদির বদলে মাথায় কুল পাতা ব্যবহারের নির্দেশ এসেছে।
