১/৯৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৩১ - মুসলিম নাপাক হয় না

জানাবাতের অবস্থায় মুসাফাহা করা

মুসলিম নাপাক হয় না: আবু হুরায়রা (রাঃ)-এর ঘটনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، وَبِشْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَقِيَنِي رَسُولُ اللَّهِ ﷺ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَأَنَا جُنُبٌ فَاخْتَنَسْتُ فَذَهَبْتُ فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ فَقَالَ «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ» . قَالَ قُلْتُ إِنِّي كُنْتُ جُنُبًا فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ عَلَى غَيْرِ طَهَارَةٍ . فَقَالَ «سُبْحَانَ اللَّهِ إِنَّ الْمُسْلِمَ لاَ يَنْجُسُ» . وَقَالَ فِي حَدِيثِ بِشْرٍ حَدَّثَنَا حُمَيْدٌ حَدَّثَنِي بَكْرٌ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

মদীনার এক রাস্তায় রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে আমার সাক্ষাৎ হয়। আমি তখন অপবিত্র অবস্থায় ছিলাম। তাই আমি পিছনে হটে গিয়ে গোসল করে আসলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন হে আবূ হুরায়রা! তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বললাম, আমি অপবিত্র অবস্থায় ছিলাম বিধায় অপবিত্র অবস্থায় আপনার সাথে বসা অপছন্দ করলাম। তিনি বললেনঃ সুবহানাল্লাহ! মুসলমান (কখনো) অপবিত্র হয় না।

এ অনুচ্ছেদের হাদীস থেকে শিক্ষাঃ১। জানাবাত এমন কোন অপবিত্রতা নয় যদদ্বারা জুনুবী ব্যক্তির সঙ্গে মুসাফাহ্ ও সাক্ষাৎকারী অপবিত্র হয়।২। জুনুবী ব্যক্তির জন্য গোসলের পূর্বে স্বীয় প্রয়োজনীয় কাজে চলে যাওয়া জায়িয আছে, যদি সালাতের ওয়াক্ত ছুটে যাওয়ার আশঙ্কা না থাকে।৩। মুসলমান পাক, তারা কোন অবস্থাতেই (প্রকৃত) অপবিত্র হয় না।

সুনানে আবূ দাউদ হাদিস ২৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরায়রা (রাঃ) বলেন, মদীনার এক রাস্তায় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তখন তিনি জানাবত অবস্থায় ছিলেন। তাই তিনি সরে গিয়ে গোসল করে ফিরে আসেন। নবীজি তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কোথায় ছিলেন। আবু হুরায়রা (রাঃ) জানান, অপবিত্র অবস্থায় নবীজির সঙ্গে বসা তিনি পছন্দ করেননি। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, সুবহানাল্লাহ! মুসলিম অপবিত্র হয় না। এই হাদিসে জানাবত অবস্থার বিধানকে মানুষের মূল পবিত্রতা থেকে আলাদা করে দেখানো হয়েছে। একই সঙ্গে সাহাবীর আদব ও নবীজির সহজ শিক্ষাও স্পষ্ট হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাবত অবস্থায় থাকা মুসলিমের মানবিক পবিত্রতাকে নষ্ট করে না।
  • সাহাবীরা নবীজির সামনে আদব রক্ষা করতেন।
  • নবীজি ভুল ধারণা সহজ ভাষায় সংশোধন করতেন।
  • গোসলের বিধান আছে, তবে মানুষকে ঘৃণা করার শিক্ষা নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন