১৪/৫. অধ্যায়ঃ
লোকেরা চাঁদ দেখতে ভুল করলে
সুনানে আবু দাউদ : ২৩২৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৩২৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، - فِي حَدِيثِ أَيُّوبَ - عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِيهِ قَالَ " وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ وَكُلُّ عَرَفَةَ مَوْقِفٌ وَكُلُّ مِنًى مَنْحَرٌ وَكُلُّ فِجَاجِ مَكَّةَ مَنْحَرٌ وَكُلُّ جَمْعٍ مَوْقِفٌ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যেদিন তোমরা সাওম সমাপ্ত করবে সেদিন তোমাদের ঈদের দিন। আর যেদিন তোমরা কুরবানি করবে সেদিন তোমাদের ঈদুল আজহার দিন। আরাফার পুরোটাই অবস্থানের জায়গা। মিনার পুরোটাই কুরবানির স্থান, মক্কার প্রতিটি অলিগলিই কুরবানির স্থান এবং গোটা মুজদালিফার এলাকাই অবস্থানস্থল।
