১৪/৮. অধ্যায়ঃ
রমজান মাস আসার পূর্বে সওম পালন
সুনানে আবু দাউদ : ২৩২৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৩২৮
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَسَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ " هَلْ صُمْتَ مِنْ سَرَرِ شَعْبَانَ شَيْئًا " . قَالَ لاَ . قَالَ " فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمًا " . وَقَالَ أَحَدُهُمَا " يَوْمَيْنِ " .
‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন: তুমি কি শা'বানের শেষ দিকে সাওম রেখেছ? সে বললো, না। তিনি বললেন: যখন তুমি সাওম রাখোনি, তখন (রমজানের শেষে) একদিন বা দুই দিন সাওম রাখবে।
