১৪/১৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৩৩৮ - চাঁদ দেখে হজ্জের অনুষ্ঠান
শাওয়ালের চাঁদ দেখার বিষয়ে দুই ব্যক্তির সাক্ষ্য প্রদান
চাঁদ দেখে হজ্জের অনুষ্ঠান আদায়
সুনানে আবূ দাউদ : ২৩৩৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩৩৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَبُو يَحْيَى الْبَزَّازُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَارِثِ الْجَدَلِيُّ، - مِنْ جَدِيلَةِ قَيْسٍ أَنَّ أَمِيرَ مَكَّةَ خَطَبَ ثُمَّ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ أَنْ نَنْسُكَ لِلرُّؤْيَةِ فَإِنْ لَمْ نَرَهُ وَشَهِدَ شَاهِدَا عَدْلٍ نَسَكْنَا بِشَهَادَتِهِمَا فَسَأَلْتُ الْحُسَيْنَ بْنَ الْحَارِثِ مَنْ أَمِيرُ مَكَّةَ قَالَ لاَ أَدْرِي . ثُمَّ لَقِيَنِي بَعْدُ فَقَالَ هُوَ الْحَارِثُ بْنُ حَاطِبٍ أَخُو مُحَمَّدِ بْنِ حَاطِبٍ ثُمَّ قَالَ الأَمِيرُ إِنَّ فِيكُمْ مَنْ هُوَ أَعْلَمُ بِاللَّهِ وَرَسُولِهِ مِنِّي وَشَهِدَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ . وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى رَجُلٍ قَالَ الْحُسَيْنُ فَقُلْتُ لِشَيْخٍ إِلَى جَنْبِي مَنْ هَذَا الَّذِي أَوْمَأَ إِلَيْهِ الأَمِيرُ قَالَ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ . وَصَدَقَ كَانَ أَعْلَمَ بِاللَّهِ مِنْهُ فَقَالَ بِذَلِكَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ .
হুসাইন ইবনুল হারিস আল-জাদালী (রহঃ) হতে বর্ণিতঃ
একদা মাক্কাহয় আমীর ভাষণ প্রদানের সময় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে চাঁদ দেখে হজ্জের অনুষ্ঠান আদায়ের উপদেশ দিয়েছেন। যদি চাঁদ না দেখি তাহলে দু’জন নিষ্ঠাবান ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে যেন আমাদের হজ্জের অনুষ্ঠানাদি পালন করি। আবূ মালিক (রহঃ) বলেন, আমি হুসাইন ইবনুল হারিস (রহঃ) -কে জিজ্ঞেস করি, মাক্কাহর আমীর কে? তিনি বলেন, আমার জানা নেই। পরবর্তীতে তাঁর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বলেন, মাক্কাহর আমীর হলেন মুহাম্মাদ ইবনু হাতিবের ভাই হারিস ইবনু হাতিব।অতঃপর উক্ত আমীর বললেন, তোমাদের মধ্যে এমন একজন আছেন যিনি আমার চাইতে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সম্বন্ধে অধিক জ্ঞাত। আর তিনিই এ কথাটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে সাক্ষ্য দিয়ে বলেছেন। একথা বলে তিনি এক লোকের দিকে ইঙ্গিত করলেন। হুসাইন (রহঃ) বলেন, আমার পাশে বসা এক বৃদ্ধ লোককে আমি জিজ্ঞেস করলাম, আমীরের ইঙ্গিতকৃত এই লোকটি কে? তিনি বললেন, ইনি ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ)। তিনি যে বলেছেন, উনি (ইবনু ‘উমর) আমার চেয়ে অনেক জ্ঞাত, তাও সঠিক। এরপর ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে উক্ত নির্দেশ দিয়েছেন।
সুনানে আবূ দাউদ হাদিস ২৩৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে মক্কার আমীর ভাষণে বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের নির্দেশ দিয়েছেন যে, চাঁদ দেখে হজ্জের অনুষ্ঠান আদায় করতে হবে। যদি চাঁদ দেখা না যায়, তাহলে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে অনুষ্ঠানাদি পালন করা হবে। পরে জানা যায়, আমীর যে ব্যক্তির দিকে ইঙ্গিত করেছিলেন তিনি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)। আমীর বলেন, তিনি তাঁর চেয়ে আল্লাহ ও তাঁর রাসূল صلى الله عليه وسلم সম্পর্কে বেশি জানেন এবং তিনিই এ কথার সাক্ষ্য দিয়েছেন। এরপর ইবনু উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের এমন নির্দেশ দিয়েছেন। হাদিসটি হজ্জের তারিখ নির্ধারণে হিলাল দেখা এবং গ্রহণযোগ্য সাক্ষ্যের গুরুত্ব জানায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হজ্জের অনুষ্ঠান চাঁদ দেখার সঙ্গে যুক্ত।
- চাঁদ দেখা না গেলে দুই ন্যায়নিষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা এসেছে।
- ইবনু উমর (রাঃ) রাসূল صلى الله عليه وسلم-এর নির্দেশের সাক্ষ্য দিয়েছেন।
- হজ্জের সময় ঠিক করতে নির্ভরযোগ্য পদ্ধতি মানা জরুরি।
