১৪/১৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৩৪০ - রমজানের চাঁদের সাক্ষ্য

রমজানের চাঁদ দেখার বিষয়ে একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য

রমজানের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩৪০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا الْوَلِيدُ، - يَعْنِي ابْنَ أَبِي ثَوْرٍ ح وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا الْحُسَيْنُ، - يَعْنِي الْجُعْفِيَّ - عَنْ زَائِدَةَ، - الْمَعْنَى - عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ إِنِّي رَأَيْتُ الْهِلاَلَ - قَالَ الْحَسَنُ فِي حَدِيثِهِ يَعْنِي رَمَضَانَ - فَقَالَ " أَتَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " . قَالَ نَعَمْ . قَالَ " أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ " . قَالَ نَعَمْ . قَالَ " يَا بِلاَلُ أَذِّنْ فِي النَّاسِ فَلْيَصُومُوا غَدًا " .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক বেদুঈন নবী (ﷺ) এর নিকট এসে বললো, আমি রমযানের চাঁদ দেখেছি। নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই? সে বললো, হ্যাঁ। তিনি পুনরায় বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল? সে বললো, হ্যাঁ। তিনি বললেনঃ হে বিলাল! ঘোষণা করে দাও, লোকেরা যেন কাল সাওম পালন করে।

২৩৪০ তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ, ইবনু খুযাইমাহ। ইমাম তিরমিযী বলেনঃ ‘ইবনু ‘আব্বাসের হাদিসের মতপার্থক্য রয়েছে।’ হাদিসের সানাদে সিমাক রয়েছে। ‘ইকরিমা সূত্রে তাঁর বর্ণনা মুযতারিব। যেমন আত-তাক্ববীর গ্রন্থে রয়েছে। [২৩৪০]

সুনানে আবূ দাউদ হাদিস ২৩৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক বেদুঈন নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে জানায় যে, সে রমজানের চাঁদ দেখেছে। নবী صلى الله عليه وسلم তাকে জিজ্ঞেস করেন, সে কি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সে হ্যাঁ বলে। এরপর তিনি জিজ্ঞেস করেন, সে কি সাক্ষ্য দেয় যে মুহাম্মাদ صلى الله عليه وسلم আল্লাহর রাসূল। সে আবার হ্যাঁ বলে। তখন নবী صلى الله عليه وسلم বিলাল (রাঃ)-কে ঘোষণা দিতে বলেন, যেন লোকেরা আগামীকাল সাওম পালন করে। এই হাদিসে রমজানের চাঁদের সাক্ষ্য, সাক্ষীর পরিচয় এবং জনসাধারণকে সাওমের ঘোষণা দেওয়ার বিষয় এসেছে। হাদিসটি দেখায়, রমজান শুরুতে চাঁদ দেখা একটি বাস্তব সাক্ষ্যের বিষয় এবং তা জানানোও গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজানের চাঁদ দেখার সাক্ষ্য নবী صلى الله عليه وسلم-এর কাছে পেশ করা হয়েছে।
  • সাক্ষ্যদাতার ইসলামী পরিচয় যাচাই করা হয়েছে।
  • চাঁদ দেখা প্রমাণ হলে সাওমের ঘোষণা দেওয়ার নির্দেশ এসেছে।
  • রমজান শুরুতে ব্যক্তিগত দেখা থেকে জনসাধারণের আমলের সিদ্ধান্ত হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন