১৪/৩৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৩৯০ - রমজানে সহবাসের কাফফারা

কেউ রমজানের সওম পালন অবস্থায় স্ত্রীসহবাস করলে তার কাফফারা

রমজানে সহবাসের কাফফারা কী

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩৯০

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَمُحَمَّدُ بْنُ عِيسَى، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، - قَالَ مُسَدَّدٌ - حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ ﷺ فَقَالَ هَلَكْتُ . فَقَالَ «مَا شَأْنُكَ» . قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ . قَالَ «فَهَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً» . قَالَ لاَ . قَالَ «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» . قَالَ لاَ . قَالَ " فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا " . قَالَ لاَ . قَالَ «اجْلِسْ» . فَأُتِيَ النَّبِيُّ ﷺ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ فَقَالَ " تَصَدَّقْ بِهِ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَفْقَرَ مِنَّا فَضَحِكَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى بَدَتْ ثَنَايَاهُ قَالَ " فَأَطْعِمْهُ إِيَّاهُمْ " . وَقَالَ مُسَدَّدٌ فِي مَوْضِعٍ آخَرَ أَنْيَابُهُ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বললো, আমি ধ্বংস হয়েছি। তিনি বললেনঃ তোমার কি হয়েছে? সে বললো, আমি সাওম পালন অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমার কাছে আযাদ করার মত কোন গোলাম আছে কি? সে বললো, না। তিনি আবার জিজ্ঞেস করলেনঃ তুমি কি একটানা দুই মাস সাওম পালন করতে পারবে? সে বললো, না। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমার ষাটজন মিসকীনকে খাওয়ানোর সামর্থ্য আছে কি? সে বললো, না। তখন তিনি তাকে বললেনঃ তুমি বসো।এমন সময় একটি ঝুড়িভর্তি খেজুর নবী (ﷺ) নিকট নিয়ে এলে তিনি তাকে বললেনঃ এগুলো সদাক্বাহ করে দাও। লোকটি বললো, হে আল্লাহর রাসূল! মাদীনাহর দুই পার্শ্বে আমাদের চাইতে অভাবী পরিবার আর নেই। বর্ণনাকারী বলেন, এতে রাসূলুল্লাহ (ﷺ) এমনভাবে হাসলেন যে, তাঁর সামনের দাঁতগুলো প্রকাশ হয়ে পড়ে। তিনি বললেনঃ তাহলে এগুলো তোমার পরিবারের লোকদের খাওয়াও। মুসাদ্দাসের বর্ণনায় রয়েছে তাঁর দাঁতগুলো প্রকাশ পেলো।

সুনানে আবূ দাউদ হাদিস ২৩৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, তিনি ধ্বংস হয়ে গেছেন। কারণ তিনি রমজানের সাওম অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে পর্যায়ক্রমে জিজ্ঞেস করেন—মুক্ত করার মতো দাস আছে কি, একটানা দুই মাস সাওম রাখতে পারবে কি, ষাটজন মিসকিনকে খাবার দিতে পারবে কি। লোকটি প্রতিটি প্রশ্নে অক্ষমতা জানায়। পরে নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে খেজুরভর্তি ঝুড়ি এলে তাকে সদকা করতে বলা হয়। লোকটি জানায়, মদিনার দুই পার্শ্বে তাদের চেয়ে অভাবী পরিবার নেই। তখন নবীজি (صلى الله عليه وسلم) হাসলেন এবং বললেন, এগুলো তার পরিবারকে খাওয়াতে। এই হাদিসে রমজানের সাওম ভঙ্গের কাফফারা, দরিদ্রতার অবস্থা, এবং নবীজি (صلى الله عليه وسلم)-এর দয়া—সবই স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজানে সাওম অবস্থায় সহবাস গুরুতর বিষয় হিসেবে এসেছে।
  • কাফফারার ধাপগুলো হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
  • অক্ষম ব্যক্তির অবস্থা নবীজি (صلى الله عليه وسلم) বিবেচনা করেছেন।
  • ভুল করার পর গোপন না রেখে সঠিক সমাধান জানতে চাওয়া জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন