১৪/৩৭. অধ্যায়ঃ
কেউ রমজানের সওম পালন অবস্থায় স্ত্রীসহবাস করলে তার কাফফারা
সুনানে আবু দাউদ : ২৩৯৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৩৯৩
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَفْطَرَ فِي رَمَضَانَ بِهَذَا الْحَدِيثِ . قَالَ فَأُتِيَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ قَدْرُ خَمْسَةَ عَشَرَ صَاعًا وَقَالَ فِيهِ " كُلْهُ أَنْتَ وَأَهْلُ بَيْتِكَ وَصُمْ يَوْمًا وَاسْتَغْفِرِ اللَّهَ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রমযান মাসের সাওম ভঙ্গ করে নবী (ﷺ)-এর কাছে এলো। অতঃপর পূর্বের হাদিসের অনুরূপ। বর্ণনাকারী বলেন, পরে একটি ঝুড়িভর্তি খেজুর আসল, যাতে পনের সা খেজুর ছিল। তিনি আরো বলেছেন: তুমি এবং তোমার পরিবার এগুলো খাও এবং একদিন সাওম পালন করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও।
