১৪/৪৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৪১৫ - সওম (রোজা)
যিনি বলেন, আমি পুরো রমজানের সওম রেখেছি
সুনানে আবূ দাউদ : ২৪১৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৪১৫
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي حَبِيبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ إِنِّي صُمْتُ رَمَضَانَ كُلَّهُ وَ قُمْتُهُ كُلَّهُ " . فَلاَ أَدْرِي أَكَرِهَ التَّزْكِيَةَ أَوْ قَالَ لاَ بُدَّ مِنْ نَوْمَةٍ أَوْ رَقْدَةٍ.
আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহর (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন না বলে, আমি পুরো রমজান মাস সাওম রেখে এবং এর পূর্ণ রাত (সালাতে) দাঁড়িয়ে কাটিয়েছে। বর্ণনাকারী বলেন, তিনি (ﷺ) এরূপ আত্মপবিত্রতা প্রকাশ অপছন্দ করেছেন নাকি কিছু সময় নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন বলেছেন তা আমার জানা নেই।
২৪১৫ নাসায়ী, আহমাদ, ইবনু খুজাইমাহ। এর সানাদ মুরসাল। হাসান হাদীসটি আবূ বাকরাহ থেকে শুনেননি। [২৪১৫]
