১৪/৪৮. অধ্যায়ঃ
দুই ঈদের দিন সওম পালন
সুনানে আবু দাউদ : ২৪১৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪১৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَهَذَا حَدِيثُهُ - قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي عُبَيْدٍ، قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ صِيَامِ هَذَيْنِ الْيَوْمَيْنِ أَمَّا يَوْمُ الأَضْحَى فَتَأْكُلُونَ مِنْ لَحْمِ نُسُكِكُمْ وَأَمَّا يَوْمُ الْفِطْرِ فَفِطْرُكُمْ مِنْ صِيَامِكُمْ .
আবূ ‘উবাইদ (রহঃ) হতে বর্ণিতঃ
একদা উমর (রাঃ) এর সাথে আমি এক ঈদের সালাতে উপস্থিত ছিলাম। তিনি খুতবার পূর্বে সালাত পড়লেন। অতঃপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ দুদিন সাওম রাখতে নিষেধ করেছেন। কেননা কোরবানির দিন তোমরা তোমাদের কোরবানির পশুর গোশত খেয়ে থাকো। আর ঈদুল ফিতরের দিন হল তোমাদের সাওমের সমাপ্তি।
