১৪/৫২. অধ্যায়ঃ
এ ব্যাপারে অনুমতি প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ২৪২২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪২২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، ح وَحَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي أَيُّوبَ، - قَالَ حَفْصٌ الْعَتَكِيُّ - عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ فَقَالَ " أَصُمْتِ أَمْسِ " . قَالَتْ لاَ . قَالَ " تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا " . قَالَتْ لاَ . قَالَ " فَأَفْطِرِي " .
জুয়াইরিয়াহ বিনতুল হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জুমু'আর দিন তাঁর কাছে আসলেন তখন তিনি সাওম পালন অবস্থায় ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন: তুমি কি গতকাল সাওম রেখেছিলে? তিনি বললেন, না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন: তোমার কি আগামীকাল সাওম পালনের ইচ্ছা আছে? তিনি বললেন, না। তিনি বললেন: তাহলে সাওম ভঙ্গ করো।
