৩০/৬৩. অধ্যায়ঃ
জুমার দিনে সওম করা। যদি জুমার দিনে সওম পালনরত অবস্থায় ভোর হয় তবে তার উচিত সওম ছেড়ে দেয়া। অর্থাৎ যদি এর আগের দিনে সওম পালন না করে থাকে এবং পরের দিনে সওম পালনের ইচ্ছা না থাকে।
সহিহ বুখারী : ১৯৮৬
সহিহ বুখারীহাদিস নম্বর ১৯৮৬
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ ح وحَدَّثَنِي مُحَمَّدٌ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي أَيُّوبَ عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ فَقَالَ أَصُمْتِ أَمْسِ قَالَتْ لاَ قَالَ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا قَالَتْ لاَ قَالَ فَأَفْطِرِي وَقَالَ حَمَّادُ بْنُ الْجَعْدِ سَمِعَ قَتَادَةَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ أَنَّ جُوَيْرِيَةَ حَدَّثَتْهُ فَأَمَرَهَا فَأَفْطَرَتْ
জুয়াইরিয়া বিনতে হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জুমার দিনে তাঁর নিকট প্রবেশ করেন, তখন তিনি (জুয়াইরিয়া) সাওম পালনরত ছিলেন। আল্লাহর রসূল (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন: তুমি কি গতকাল সাওম পালন করেছিলে? তিনি বললেন, না। আল্লাহর রসূল (ﷺ) জিজ্ঞেস করলেন: তুমি কি আগামীকাল সাওম পালনের ইচ্ছা রাখো? তিনি বললেন, না। আল্লাহর রসূল (ﷺ) বললেন: তাহলে সাওম ভেঙে ফেল।হাম্মাদ ইবনুল জা'দ (রহঃ) স্বীয় সূত্রে জুয়াইরিয়া (রাঃ) হতে বর্ণনা করেন যে, আল্লাহর রসূল (ﷺ) তাঁকে আদেশ দেন এবং তিনি সাওম ভঙ্গ করেন।
