১৪/৬৬. অধ্যায়ঃ
বর্ণিত আছে যে, মুহাররমের নয় তারিখ আশুরার দিন
সুনানে আবু দাউদ : ২৪৪৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪৪৬
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - عَنْ مُعَاوِيَةَ بْنِ غَلاَبٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنِي حَاجِبُ بْنُ عُمَرَ، - جَمِيعًا الْمَعْنَى - عَنِ الْحَكَمِ بْنِ الأَعْرَجِ، قَالَ أَتَيْتُ ابْنَ عَبَّاسٍ وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَسَأَلْتُهُ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ إِذَا رَأَيْتَ هِلاَلَ الْمُحَرَّمِ فَاعْدُدْ فَإِذَا كَانَ يَوْمُ التَّاسِعِ فَأَصْبِحْ صَائِمًا . فَقُلْتُ كَذَا كَانَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم يَصُومُ فَقَالَ كَذَلِكَ كَانَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم يَصُومُ .
আল-হাকাম ইবনু আ‘রাজ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু আব্বাস (রাঃ) এর নিকট এলাম। এ সময় তিনি মসজিদুল হারামে তার চাদরে হেলান দেয়া অবস্থায় ছিলেন। আমি তাকে আশুরার সাওম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, যখন তুমি মহররমের নতুন চাঁদ দেখবে, তখন থেকে গণনা করতে থাকবে। এভাবে যখন নবম দিন আসবে তখন সাওম অবস্থায় ভোর করবে। আমি জিজ্ঞেস করলাম, মুহাম্মাদ (ﷺ) কি এভাবে সাওম রাখতেন? তিনি বলেন, মুহাম্মাদ (ﷺ) এভাবেই সাওম রাখতেন।
