১৪/৭৮. অধ্যায়ঃ
ইতিকাফ
সুনানে আবু দাউদ : ২৪৬২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪৬২
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى قَبَضَهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন যতদিন না আল্লাহ তাঁকে মৃত্যুদান করেন। এরপর তাঁর স্ত্রীগণও ইতিকাফ করেন।
